,

‘জিয়া দেশের প্রথম রাষ্ট্রপতি’, ঢাবির রেজিস্ট্রারকে অব্যহতি

2016_07_01_17_38_25_zyyn7LylcaZvEwDOyvfAdcDSxU64C2_originalঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমানের নাম লেখা হয়। পরে ছাত্রলীগের প্রতিবাদের মুখে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে উপচার্যের বাসভনে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা ভালোভাবেই বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করছিলাম। কিন্তু স্মরণিকায় ইতিহাস বিবৃতির যে ভুলটা ছিল সে মারাত্মক। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় ক্ষুব্ধ হয়ে ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের পদত্যাগ দাবিতে ভিসির বাসভবন ঘেরাও এবং তার গাড়ি ভাঙচুর করে ছাত্রলীগ। শুক্রবার জুমার নামাজ শেষে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে এসে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ। তখন ব্যক্তিগত গাড়িতে করে বাসভবনে যাওয়ার পথে টিএসসির সামনে ভিসির গাড়িতে ভাঙচুর চালায় তারা। এসময় চালক দ্রুত গাড়ি চালিয়ে তাকে বাসভবনে পৌঁছে দেন। গাড়িটির সামনে কাচ ভেঙে উপাচার্যের গায়েও পড়ে। তবে তিনি গুরুতর আহত হননি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহি উচ্চ শিক্ষার এ প্রতিষ্ঠানের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত স্মরণিকার এ তথ্য স্থান পেয়েছে। অবিশ্বাস্য হলেও স্মরণিকায় ‘স্মৃতি অম্লান’ শিরোনামে এ নিবন্ধের লেখক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান।

স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ ইতিহাস কারো অজানা থাকার কথা নয়। ইতিহাসের এ বিকৃতি ইচ্ছাকৃত না কি ‘মুদ্রণ প্রমাদ’ তা খতিয়ে দেখতে কমিটি করার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

অবশ্য শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠান উদ্বোধন শেষে টিএসসিতে এক আলোচনা সভায় স্মরণিকাটি বাজেয়াপ্ত ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে