মালয়েশিয়ার শরিয়াহ উচ্চ আদালতে নারী বিচারক নিয়োগ

photo-1467131620নিউজ ডেস্ক : প্রথমবারের মতো মালয়েশিয়ার ইসলামিক শরিয়াহ উচ্চ আদালতে দুজন নারী বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং রক্ষণশীল হিসেবে পরিচিত দেশটির বিচার বিভাগের ইতিহাসে নারী বিচারক নিয়োগের ঘটনা এটাই প্রথম।

মালয়েশিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে ওয়ানটিভি অনলাইন জানায়, দেশটির পার্লামেন্টের সিদ্ধান্তের পর দুই নারী বিচারকের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো। ইস্তানা বুকিত কায়াগনানে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে নিয়োগপত্র দেওয়া হয়।

দুই নারী বিচারক হলেন নূর হুদা রোসলান (৪০) ও নেনি শুহাইদাহ শামসুদ্দিন (৪১)। শুহাইদাহ এর আগে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের চেম্বারে জ্যেষ্ঠ শরিয়াহ কর্মকর্তা আর হুদা সেলানগরের শরিয়াহ বিচার বিভাগের প্রধান রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

নিয়োগপ্রাপ্তির পর নূর হুদা রোসলান ও নেনি শুহাইদাহ সংবাদমাধ্যমকে বলেন, বিচার বিভাগের জন্য এটি একটি ইতিবাচক উন্নয়ন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার