,

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

121নিউজ ডেস্ক : সৌদিআরবে তায়েফ থেকে কাজ শেষে রিয়াদ আসার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। হতাহতরা সবাই বাংলাদেশি। সোমবার (২৭ জুন) রাতে তায়েফ থেকে রিয়াদে ফেরার পথে রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার চিওড়া ইউনিয়েনের তেলিগ্রামেআলাউদ্দীন ওরফে সাব্বির (২৮) পিতা আমিরুল ইসলাম এবং একই জেলার নাঙ্গলকোট উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামে মো. রিপন (২৯)। দুজনই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এই দুর্ঘটনায় আহত ৫ বাংলাদেশিকে দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টার যোগে রিয়াদের সমুচি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সাব্বির ও রিপনের মরদেহ ওই হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

আহতদের মধ্যে একজন নিহত রিপনের এলাকার নাহীম। গুরুতর আহতবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে