বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিভোর্সি পুরুষকে বিয়ে করার আগে…

22413-boroঅনলাইন ডেস্ক : বিয়ে করতে চলেছেন। জীবনে একটু দেরি করেই নিয়েছেন সিদ্ধান্তটা। অথবা হতে পারে এটা আপনারও দ্বিতীয় বিয়ে। তো যাকে বেছেছেন বিয়ে করার জন্য তিনি ডিভোর্সি। সিনেমার অভিনেত্রীরা হামেশাই ডিভোর্সি পুরুষদের বেছে নিলেও সাধারণ ভাবে এই পরিস্থিতিতে বেশ কিছু দিক সম্পর্কে সতর্ক থাকা দরকার। তাহলে জেনে নিন কোন বিষয়গুলো মাথায় রাখবেন।

ডিভোর্স: অনেক সময়ই বিচ্ছেদ হয়ে গেলেও অনেকে আইনি ঝামেলায় যেতে চান না। তাই অনেক ক্ষেত্রেই আইনি বিচ্ছেদ হয় না। এ ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বিয়ে বেআইনি। তাই আগে নিশ্চিত হয়ে নিন ডিভোর্স হয়েছে কিনা।

ডিভোর্সের কারণ: অনেক সময়ই ডিভোর্সের কারণ সম্পর্কে খোলাখুলি বলতে চান না। তিক্ত স্মৃতি বলে এড়িয়ে যান। আপনার সহানুভূতি পেতে অনেক কিছু লুকিয়ে নিজের দিক থেকে বলেন। তাই ডিভোর্সের প্রকৃত কারণ অবশ্যই অনুসন্ধান করুন।

আগের স্ত্রী: অনেক সময় ডিভোর্সের পরও আগের স্ত্রীর প্রতি কিছু টান থেকে যায়, অনেক সময় উনি বেরিয়ে আসতে চাইলেও স্ত্রী বেরোতে না পারার জন্য তার জীবনে নানা ভাবে সমস্যা তৈরি করতে পারেন। এমন কোনও সম্ভাবান রয়েছে কিনা তা আগে থেকে বুঝে নিন।

সন্তান: যাকে বিয়ে করতে চলেছেন তার যদি আগের বিয়ের সন্তান থেকে থাকে তাহলে কিন্তু পুরো সম্পর্কটাই অন্যভাবে দেখতে হবে আপনাকে। আগের স্ত্রীর সঙ্গে সম্পর্ক না থাকলেও সন্তানের সঙ্গে কিন্তু ওঁর সম্পর্ক আজীবন থাকবে।

প্রত্যাশা: একেক জন ডিভোর্সি পুুরুষের পরিস্থিতি সামলানোর প্রক্রিয়া একেক রকম হয়। কেউ আগের ভুলগুলো সম্পর্কে সচেতন হন।কেউ আবার নতুন সম্পর্ক ধরে রাখতে বেশি পজেসিভ হয়ে পড়েন। আপনার সঙ্গীর প্রত্যাশা সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখুন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত