বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুন্দরীদের সঙ্গে অরক্ষিত’ যৌনসম্পর্কে পুরুষরা বেশি আগ্রহী

relationলাইফস্টাইল ডেস্ক : পার্টনার দেখতে যত বেশি আকষর্ণীয় হয় পুরুষ তার সঙ্গে অরক্ষিত অবস্থায় অর্থাৎ কনডম ব্যবহার ছাড়াই যৌনসম্পর্ক করতে তত বেশি আগ্রহী হয় বলে নতুন এক গবেষণায় দেখা গেছে। পার্টনারের আকষর্ণের মাত্রা এবং কনডম ব্যবহারের প্রবণতার মধ্যে সম্পর্ক কী এ ব্যাপারে বিস্তারিত বোঝার লক্ষ্যেই গবেষণাটি চালানো হয়। ১৮ থেকে ৬৯ বছর বয়সী ৫১ জন পুরুষের উপর গবেষণাটি চালিয়ে এ তথ্য পাওয়া যায়। ‘বিএমজে ওপেন’ নামে একটি জার্নালে সম্প্রতি গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে। খবর আইএএনএস’র

গবেষণাটির নেতৃত্ব দেন ব্রিটেনের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী আনাস্তাসিয়া এলেফথেরিউ।

গবেষণায় দেখা গেছে, গড়পড়তায় একজন নারী যত বেশি আকর্ষণীয় হবে কোনো পার্টনার তার সঙ্গে যৌনসম্পর্কে তত বেশি আগ্রহী হয় এবং এক্ষেত্রে কনডম ব্যবহার করার প্রবণতা পুরুষদের মাঝে তত কম হয়।

গবেষকদের মতে, এর অর্থ দাঁড়ায় কোনো পুরুষের কাছে তার পার্টনার যত কম আকষর্ণীয় হিসেবে অাবির্ভূত হবে পুরুষদের মাঝে কনডম ব্যবহারের প্রবণতা তত বেশি হয়। কোনো পুরুষ নিজেকে আকষর্ণীয় বিবেচনা করলেও তাদের মাঝে অরক্ষিত যৌনসম্পর্কের প্রবণতা বেড়ে যায় বলে গবেষণায় দেখা যায়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত