সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেহরক্ষীর হাতে চড় খেলেন জনি ডেপ!

ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে যে দেহরক্ষী নিয়োগ দিয়েছিলেন, সেই দেহরক্ষীর হাতেই চড় খেয়ে খবরের শিরোনাম হতে হলো ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত হলিউডের অভিনেতা জনি ডেপকে। অবশ্য ইচ্ছে করে নয়, অসতর্কতাবশত ডেপের গালে চড় মেরে বসেছেন তাঁর দেহরক্ষী। 

সম্প্রতি নিউইয়র্কের একটি থিয়েটারে হাজির হয়েছিলেন জনি ডেপ। সেখানেই ওই অঘটন ঘটেছে। জনপ্রিয় এ তারকা অভিনেতার উপস্থিতি টের পেয়ে তাঁকে ঘিরে ধরে একদল অটোগ্রাফ শিকারি। তাঁরা ডেপের খুব কাছাকাছি চলে এলে তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর দেহরক্ষী। তিনি অটোগ্রাফ শিকারিদের হাত থেকে ডেপকে উদ্ধার করতে গিয়ে অসতর্কতাবশত ডেপের গালে চড় মেরে বসেন। আকস্মিক এ ঘটনায় প্রচণ্ড চমকে যান ডেপ। এক খবরে এ তথ্য জানিয়েছে শোবিজস্পাই ডটকম।

এদিকে ডেপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। তাঁদের অভিযোগ, বরাবরই ডেপ অনেক অটোগ্রাফ দিলেও, সেদিন তিনি মাত্র দুজনকে অটোগ্রাফ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন