আকর্ষণীয় পুরুষ হয়ে উঠতে যা করবেন
লাইফস্টাইল ডেস্ক : সুন্দরের ক্ষেত্রে যে শুধু মেয়েরাই একদিকে তা কিন্তু নয়। মেয়েদের ক্ষেত্রে যেমন এ দিকটি আছে ঠিক তেমনি পুরুষদের ক্ষেত্রেও কোনো অংশে কম নয়।
তবে মেয়েদের ক্ষেত্রে সুন্দরের দিকটা প্রাধান্য পায়। তাই মেয়েরা রূপচর্চা নিয়ে সর্বদা ব্যস্ত থাকে। বিউটি অ্যান্ড ফিটনেস টিপস বা বিভিন্ন পার্লার, কসমেটিকস মেকিংয়ে তারা রূপচর্চা করে থাকে।
একজন পুরুষের স্মার্টনেস কিসে আসবে, কোন পোষাক পড়তে নিজেকে আকর্ষণীয় করে তোলা যাবে, সেই প্রশ্ন ছেলেদের মনে সবসময়ই ঘুরপাক খায়। অনেক সময় সেই উত্তর খুঁজেও পান না তারা। যারা এই উত্তর খুঁজে পান না তাদের জন্য রইল এই কয়েকটা টিপস। জেনে নিন যেভাবে আপনিও হয়ে উঠতে পারেন আকর্ষণীয় পুরুষ-
১) প্রত্যেক পুরুষের উচিত নিজের শরীরের সঙ্গে সামঞ্জস্য রেখেই পোশাক পড়া। আর তা করতে গিয়েই ঠিক পোশাকটিই বাছা অত্যন্ত জরুরী। এতেই হয়ে উঠতে পারবেন সকলের কাছে অত্যন্ত আকর্ষণীয়।
২) নিজেকে ফুটিয়ে তুলতে পোশকের ক্ষেত্রে রাখুন ম্যাচ। টি-শার্ট পড়লে, সঙ্গে পড়ুন জিনস। আর ফর্মাল শার্টের সঙ্গে অবশ্যই রাখুন ফরমাল প্যান্ট।
৩) যদি, নিজেকে ক্যাজুয়েল লুক দিতে চান তাহলে সব সময় সাদা সার্ট ও ব্লু জিনস সঙ্গে পায়ে একটি স্নিকারই আপনাকে করে তুলতে পারে আকর্ষণীয়। জবরজং পোষাক বর্জন করাই ভালো।
৪) এতক্ষন তো গেল জামা কাপড়ের কথা। জুতো বাছার ক্ষেত্রেও একই ভাবে নিজের ব্যক্তিত্বকে সামনে রাখতে হবে। আর তাতেই হতে পারে বাজিমাত।
৫) তবে চুলের ধরণটাও থাকতে হবে মার্জিত। যেনতেন চুল কেটে নিজেকে আকর্ষণীয় করে তোলা সম্ভব নয়। আপনার চেহারার সাথে চুল কাটার স্টাইলটা যদি একেবারে মানানসই হয় তবে তো আর কথাই নেই।











