,

সেলফি-জ্বরে ম্যারাডোনাও

53623da2ce8ec-maradona-selfieগত অস্কারে কী এক সেলফি তোলালেন উপস্থাপিকা এলেন ডিজেনারেস। এর পর থেকেই পুরো পৃথিবীই যেন সেলফি-জ্বরে আক্রান্ত। ডিয়েগো ম্যারাডোনাই বা বাদ থাকবেন কেন? গতকাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দেখতে মেয়ে দালমাকে নিয়ে স্টামফোর্ড ব্রিজে এসেছিলেন। এ সময়ই একটি সেলফি তোলেন ম্যারাডোনা। দালমাই পরে ছবিটা টুইটারে পোস্ট করে দেন।



কাল স্টামফোর্ড ব্রিজে মুখোমুখি হয়েছিল চেলসি ও অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকোর কোচ ডিয়েগো সিমিওনে ম্যারাডোনার মিতাই শুধু নন, খুব কাছের একজনও। ম্যারাডোনার মতো তাঁকেও আর্জেন্টিনার মানুষ ভালোবেসে ‘এল লোকো’ বা ‘পাগল’ বলে ডাকে। তা ছাড়া ম্যারাডোনা কোচ হোসে মরিনহোরও ভক্ত। চেলসির আমন্ত্রণে তাই ম্যাচটা দেখতে ছুটে এসেছিলেন।



তা ছাড়া আল ওয়াসলের কোচের পদ থেকে সরে যাওয়ার পর থেকে এক রকম বেকার জীবন যাপনই করছেন। দুবাইয়ে ফুটবলদূত হিসেবে কাজ করলেও বিশেষ ব্যস্ততা নেই। তবে এখনো ফুটবলটাকে ভীষণ ভালোবাসেন। আমন্ত্রণ পেলে ছুটে যান মাঠে। চেলসিতেও এসেছিলেন। এ সময়ই তোলা হয় এই সেলফি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর