বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বৃহত্তর বরিশাল সমিতির ইফতার মাহফিল

photo-1466627385নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় বৃহত্তর বরিশাল সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুয়ালালামপুরের বুকিত বিনতাং রসনা বিলাস রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কনক কবিরের সভাপতিত্বে ও এস এম রহমান পারভেজের উপস্থাপনায় ইফতার-পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মজনু মুন্সী, মির্জা সালাহ উদ্দিন, রফিকুল ইসলাম ইলিয়াস, শফিকুল ইসলাম পলাশ, বাদল হাওলাদার, খালেক কবির, আবু হানিফ, মনিরুজ্জামান মনির, রাইয়ান হাওলাদার মীরাজ, টিপু সুলতান, আলাউদ্দিন, শাহাদত হোসেন লিটন প্রমুখ।

অনুষ্ঠানে কনক কবিরকে আহ্বায়ক ও এস এম রহমান পারভেজকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কনক কবির বলেন, প্রবাসে আঞ্চলিক সংগঠনগুলো হলো কমিউনিটির একেকটি বাগান। আর সেই বাগানের ফুল নিয়ে শক্তিশালী কমিউনিটি গড়ে তোলা হবে। অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে বৃহত্তর বরিশাল সমিতি যাত্রা শুরু করল।

এস এম রহমান পারভেজ বলেন, ‘মালয়েশিয়ায় প্রবাসীদের সমস্যা সমাধানে আমাদের প্রাণের সংগঠন বৃহত্তর বরিশাল সমিতির সব নেতা প্রচেষ্টা চালিয়ে যাব। এ জন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’

উল্লেখ্য, ২০১২ সাল থেকে বাংলাদেশিদের অঞ্চলভিত্তিক সংগঠনের উদ্যোগ শুরু হয়। এসব আঞ্চলিক সংগঠন মালয়েশিয়ায় বাংলাদেশের মর্যাদা ফিরিয়ে আনতে এবং প্রবাসীদের কল্যাণে কাজ করছে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল