মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের দালাল কে এই জোসেফ?
ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের দালাল! কে সেই জোসেফ। ভূক্তভোগি প্রবাসীরা জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার জন্যে কতিপয় ওই দালাল বাংলাদেশ হাইকমিশনকে ও সাধারণ শ্রমিকদেরকে (যারা রিজার্ভকে সমৃ্দ্ধি করছে ) জিম্মি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ রিঙ্গিত।
একটি সুত্রে জানা গেছে, কতিথ ওই দালাল শাখাওয়াত হক জোসেফ ওরফে জোসেফ রানা তার ফেসবুক ওয়ালে দূতাবাসে চাকরি করছেন মর্মে সেই ঘোষনা দিয়েছেন। অনেকে সেটা দেখে তার সাথে যোগাযোগ করে দূতাবাস সংক্রান্ত প্রবাসী শ্রমিকদের পরামর্শ দিয়ে থাকেন।
এ ব্যাপারে ভূক্তভোগি প্রবাসীরা দূতাবাসে মৌখিক অভিযোগ করলেও কোন লাভ হয়নি। দূতাবাস দেখেও না দেখার ভান করছে। নাম প্রকাশে
অনিচ্ছুক এক প্রবাসী বলেন, কথিত ওই দালাল বলেছে, দালালির টাকার ভাগ দিতে হয় প্রভাবশালী এক নেতার ছেলেকে। ওই নেতার এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কথিত নেতা জোসেফের ওই নেতা ও তার পরিবারের কোন সদস্যের সাথে এ ধরনের সম্পর্ক নেই। এটি কতিপয় নামধারী জোসেফ রানার প্রতারণার কৌশল মাত্র । মালেশিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের প্রশ্ন কে এই শাখাওয়াত হক জোসেফ ওরফে জোসেফ রানা।
উল্লেখ্য জোসেফ রানা তার দুটি ফেসবুক আইডিতে হাইকমিশনের ঠিকানা ব্যবহার করেছে। কিন্তু বাস্তবে এর সাথে কোনো মিল নেই।











