বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাদিয়ার মন্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশিরা

nadia_117557আন্তর্জাতিক ডেস্ক : নাদিয়া হুসেইন, ব্রিটেনে বেশ পরিচিত নাম। ব্রিটেনের রানি এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকেই এক নামে বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়াকে চেনেন। কিন্তু বাংলাদেশে এই নাম তেমন পরিচিত নয়। ২০১৫ সালে ‘গ্রেট ব্রিটিশ বেক অব’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নাদিয়া হুসেইন।

কয়েকদিন আগে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে নাদিয়া বলেন, বাংলাদেশে চেয়ারে বসে খাওয়ার কোন সংস্কৃতি ছিলনা। তার বাবা সে ঐতিহ্য ধরে রাখতে চেয়েছিলেন বলে তাদের বাসায় কখনো ডাইনিং টেবিল (খাবারের টেবিল) ছিল না।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে খাবারের পরে কখনো ডেসার্টের সংস্কৃতি ছিল না।’

নাদিয়া হুসেইনের এ মন্তব্যে অনেকের মাঝে ক্ষোভ তৈরি করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অনেকে এ বিষয়টিতে তাদের ক্ষোভ প্রকাশ করছেন।

কেউ বলেন বাংলাদেশি বংশোদ্ভূত হয়ে নাদিয়া বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে পুরোপুরি ধারণা না নিয়েই এ ধরনের মন্তব্য করেছেন। এ ধরনের মন্তব্যে বাংলাদেশি হিসেবে তারা ‘অপমানিত’ বোধ করছেন।

নাদিয়া হুসেইনের বাবা বাংলাদেশের সিলেট থেকে লন্ডনে গিয়ে স্থায়ী হয়েছেন। ফেসবুকে শাহানা সিদ্দিকী লেখেন, মূল খাবারের পরে ডেসার্টের যে সংস্কৃতি সেটি সিলেটে বেশ ভালোভাবেই আছে। এক্ষেত্রে ‘চালের ফিরনির’ কথা উল্লেখ করেন শাহানা।

ফেসবুকে ফারহানা রহমান মন্তব্য করেছেন বাংলাদেশ নিয়ে বলার আগে বাংলাদেশের খাবার সম্পর্কে নাদিয়ার কিছুটা গবেষণা করা উচিত ছিল।

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার