,

আকাশছোঁয়ার স্বপ্ন নিয়ে মডেলকন্যা এখন স্মাগলার

2016_06_21_21_23_04_ZC5fixhjTcHDGNOZAGWj4IRrS4kHkW_originalআন্তর্জাতিক ডেস্ক : মাধ্যমিক পাসের পর মডেলিং দুনিয়ায় যাতায়াত শুরু হয় কলকাতার মেয়ে সঙ্গীতা চট্টোপধ্যায়ের। সে সময় টিভি কমার্শিয়ালে সুযোগ আসে বেশকয়েকটি। তাই পড়াশুনো বেশি দূর এগোয়নি। এয়ার হোস্টেসের কোর্স করার পর, ওই পেশাতেও কিছুদিন কাটান তিনি।

তবে তিনি সামনে আসেন ২০১৪ সালে। লাল চন্দনকাঠের আন্তর্জাতিক চোরাকারবারের মূলহোতা মারকোন্ডান লক্ষ্মণ ওরফে লক্ষ্মণ ডাঙ্গে ওরফে তামাংকে গ্রেপ্তার করার পর। লক্ষ্মণকে জেরা করেই পুলিশ জানতে পারে সঙ্গীতার নাম। সঙ্গীতা মূলত লক্ষ্মণের ট্রাম কার্ড।

আজ দিল্লি, কাল পটনা, পরশু কলকাতা। কলকাতা এসেই শুরু হতো ল্যাভিশ পার্টি। তাতে মদের ফোয়ারা ছুটতো। নতুন নতুন মডেলদের থাকতো আনাগোনা। এমনই এক পার্টিতে লক্ষ্মণের চোখে পড়ে যান সঙ্গীতা। সঙ্গীতারও তখন আকাশছোঁয়ার স্বপ্ন। অঙ্ক মিলে যায় লক্ষ্ণণের সঙ্গে আলাপ করে। তারপর থেকেই কলকাতায় অস্থায়ী আস্তানা তৈরি হয় লক্ষ্মণের।

লক্ষ্মণের মাধ্যমেই আন্তর্জাতিক চোরাচক্রের সঙ্গে পরিচিত হন সুন্দরী সঙ্গীতা। চোরাচালান চক্রের খুঁটিনাটি রপ্ত করেন তিনি। এরপর নিজেই ধীরে ধীরে জাল বিস্তার করতে শুরু করেন। মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, এমনকি বিদেশেও নেটওয়ার্ক ছড়ান সঙ্গীতা।

চোরাই চন্দনকাঠ বিভিন্ন রাজ্য ঘুরে, বর্ডার পেরিয়ে চলে যায় মিয়ানমার। তবে সম্পূর্ণ অপারেশন করতে লাগে প্রচুর লোক, তাও বিশ্বস্ত। আর লক্ষ্মণের হয়ে সেই গুরুদায়িত্ব সামলাতেন সঙ্গীতা। গত কয়েকবছরে চোরাচালানের মাধ্যমে কয়েক কোটি টাকাও কামিয়েছেন লক্ষ্মণ ও সঙ্গীতা।

এদিকে চিত্তুর (অন্ধ্রপ্রদেশ) পুলিশের একটি দল গত ১১ মে সঙ্গীতার নেতাজিনগরের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। পরের দিন আলিপুর আদালতে তোলা হয় রিমান্ডের জন্য। কিন্তু আদালতে জামিন পেয়ে যান ক্ষমতাধর সঙ্গীতা।

তবে হতাশ হয়নি চিত্তুর পুলিশের ওই দলটি। তারা এবার সঙ্গীতার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার অনুমতি চায় আদালতে। তাকে রিমান্ডে নিতে না পারলেও এই অনুমতি নিয়ে গত ১৯ জুন সঙ্গীতার অ্যাকাউন্ট খোলে পুলিশ। কয়েক কোটি টাকার সম্পত্তি বা সম্পত্তির কাগজ উদ্ধার হয় ওই লকার থেকে।

পুলিশ বলছে, সম্পদের মধ্যে আড়াই কেজি সোনা, এক কেজি রূপা, ১৫০টি বিদেশি মুদ্রা, ৬০ লাখ টাকা মূল্যের জমির কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখেছে, ইতিমধ্যেই ৯০ লাখ টাকার ট্র্যানজাকশন করেছেন সঙ্গীতা। সূত্র: বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে