,

অবিবাহিত মেয়েরা যে পাঁচটি প্রশ্ন শুনতে চায় না

photo-1466163946লাইফস্টাইল ডেস্ক : তুমি এখনো বিয়ে করোনি? তোমার জন্য ছোট বোনের বিয়ে হচ্ছে না, তুমি বিয়ে করবে কবে? তুমি কি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছো?….এমন হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হয় অবিবাহিত মেয়েদের।

বিশেষ করে যারা একটু দেরিতে বিয়ে করে, তাদের আরো বেশি শুনতে হয়। শুধু এগুলোই না আরো অনেক প্রশ্ন আছে, যা শুনতে শুনতে মেয়েরা বিরক্ত। এমন পাঁচটি বিরক্তিকর প্রশ্নের কথা জানিয়েছে আইডিভা ওয়েবসাইট।

১. ‘কেমন বর চাও?’- এই প্রশ্নের উত্তরে মেয়েরা হয়তো সর্বগুণে গুণান্বিত কোনো সুদর্শন ছেলের কথা বলে। যেসব মেয়ের অনেক বয়স হয়ে গেছে অথচ বিয়ে করেনি তারা এমন উত্তর দিলে উল্টো তাদের আরেকটা প্রশ্ন শুনতে হয়। সেটা হলো- এখনো এই আশায় বসে আছো?

২. ‘তোমার কি মনে হয় না যতদূর তুমি এগিয়েছো এটা কোনো ছেলের পক্ষে সামলানো অসম্ভব?’ বেশির ভাগ ক্ষেত্রেই ক্যারিয়ার সচেতন মেয়েরা ক্যারিয়ারের খাতিরে দেরিতে বিয়ে করতে চায়। তাদের সাফল্যে অনেক সময় ছেলেরা ঈর্ষান্বিত হয়।

৩. ‘তুমি বুঝতে পারছো সময় যে চলে যাচ্ছে?’ দেরিতে বিয়ে করলে এই কথাটা প্রায় সবার কাছ থেকেই মেয়েদের শুনতে হয়।

৪. ‘তোমার একা থাকতে খারাপ লাগে না?’ অবিবাহিত মেয়েদের এমন উদ্ভট প্রশ্ন না করাই ভালো। বিয়ে করলেই যে খুব ভালো থাকবে এমন কোনো নিশ্চয়তা আছে?

৫. ‘তোমার বাবা-মাকে তোমার জন্য ছেলে দেখতে বলো না কেন?’ সব মায়েরাই মেয়ের বিয়ের বয়স হলে ছেলে দেখে। এটা বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবুও মানুষ বারবার এই প্রশ্ন অবিবাহিত মেয়েদের করেই যায়। এ রকম বিরক্তিকর প্রশ্ন মেয়েরা একদমই শুনতে চায় না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে