শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞায় মালয়েশিয়ার ক্ষতি ২৪ মিলিয়ন রিঙ্গিত

মালয়েশিয়া-karunews24-12-03-16নিউজ ডেস্ক : বিদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞায় মালয়েশিয়ায় ২৪ মিলিয়ন রিঙ্গিত লোকসান হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপ প্রধানমন্ত্রী দাতুক আহমাদ জাহিদ হামিদি। শুক্রবার দেওয়ান নেগারায় সিনেটর কাজিম এম ইয়াহিয়ার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপ প্রধানমন্ত্রী বলেন, বিদেশি কর্মীর অভাবে অর্থনৈতিকভাবে বাগান, আসবাবপত্র তৈরি, কারখানাসহ বিভিন্ন সেক্টরে প্রচুর লোকসান হয়েছে। লোকবলের অভাবে অনেক ফ্যাক্টরির মালিকরাও ব্যবসা গুটিয়ে নিয়েছেন।

জাহিদ হামিদি বলেন, মন্ত্রিপরিষদ জাতীয় ক্লিয়ারিং হাউসের সঙ্গে বসে এর একটি প্রতিকার খুঁজে বের করবে এবং হিউম্যান রিসোর্স মন্ত্রণালয়, অর্থনৈতিক পরিকল্পনা ইউনিট (ইপিইউ) এবং বিভিন্ন সংস্থা একটি সমীক্ষা পরিচালনা করছে। তারা সেক্টর অনুযায়ী বিদেশি কর্মীদের জন্য প্রকৃত প্রয়োজন কি হতে পারে তা নির্ধারণ করবে বলেও আশ্বাস দেন। সবকিছু ঠিকঠাক থাকলে মন্ত্রিসভা কমিটির কাছে এই রিপোর্ট পেশ করা হবে বলেও তিনি জানান।

উপ প্রধানমন্ত্রী আরো বলেন, এ পর্যন্ত রিহায়ারিং প্রোগ্রামে এক লাখ ২৪ হাজার ২৭৯ জন অংশ নেয়। সম্প্রতি আটক ৯১ হাজার ৭৫ জনের মধ্যে ২৭ হাজার ৩৬৯ জন অবৈধ শ্রমিক পাওয়া যায়। এদের কারো কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না।

বাংলাদেশি শ্রমিকদেরকে অবহেলার কারণে মালয়েশিয়ার মতো দেশ আজ লোকসানের দিকে এগুচ্ছে বলেও কয়েকজন স্থানীয় ব্যবসায়ী মতামত প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার