অবৈধ পথে আসে অনেক প্রবাসী আয়

dddনিউজ ডেস্ক : দেশে মোট প্রবাসী আয়ের ২২ দশমিক ১০ শতাংশ আসছে অবৈধ পথে। বাকি ৭৭ দশমিক ৯০ শতাংশ টাকা আসছে বৈধ পথে।

বৃহস্পতিবার (১৬ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘প্রবাসী আয়ের বিনিয়োগ সম্পর্কিত জরিপ ২০১৬’ এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনটি উপস্থাপন করেন অর্থনৈতিক শুমারি-২০১৩ এর প্রকল্প পরিচালক দিলদার হোসেন।

জরিপ থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ‘বিদেশ থেকে প্রবাসী আয় প্রেরণের ক্ষেত্রে সর্বাধিক জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত মাধ্যম হচ্ছে ব্যাংক। ৫০ দশমিক ৭২ শতাংশ প্রবাসী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান। পরের অবস্থানে আছে মোবাইল ব্যাংকিং/বিকাশ (১৪ দশমিক ৩১ শতাংশ), ওয়ের্স্টান ইউনিয়ন মানিগ্রাম (১২ দশমিক ৬৬ শতাংশ) এবং হুন্ডি (১২ দশমিক ৩১ শতাংশ)।

মোট প্রবাসী আয়ের ৯৬ শতাংশ নগদ এবং অবশিষ্ট ৪ শতাংশ দ্রব্যমূল্য হিসেবে পাঠানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিদেশ থেকে পাঠানো অর্থ সাধারণত প্রবাসীদের পিতা-মাতা বা স্বামী/স্ত্রী গ্রহণ করে থাকেন। ৪৪ দশমিক ১৮ শতাংশ পিতা-মাতা এবং ৪১ দশমিক ৭৮ শতাংশ প্রবাসী আয় স্বামী/স্ত্রী গ্রহণ করে থাকেন।

প্রতিবেদন প্রকাশের সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কেএম মোজাম্মেল হক ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক আব্দুল ওয়াজেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার