,

বিয়ে না করে ৫৫ বালিকার সাথে বাসর! অতঃপর

949849নিউজ ডেস্ক : জীবনে বিয়েটাও করা হয়নি। অথচ বাসর করেছেন ৫৫ জন বালিকা বধূর সঙ্গে! মিথ্যা পরিচয় দিয়েই অন্য কারো বিবাহিতা বালিকা বধূকে এক রাতের জন্য আপন করে নিতেন। আর ভোর হলেই চম্পট দিতেন সব গহনা নিয়ে। পুলিশের খাতায় তাই প্রতারক জিয়ারাম জাঠের নাম হয়ে গিয়েছিল ‘জামাই রাজা’।ভারতের রাজস্থানের একাধিক থানায় তার নামে চলছে ১৮টি মামলা। ৫৪ বছর বয়সে সিন্ধারির নিম্বালকোটে মৃত্যু হয়েছে তার।

পুলিশ জানিয়েছে, রাজস্থানের বারমেরের নিম্বলকোট গ্রামের বাসিন্দা জিয়ারাম টার্গেট করতেন গ্রামের ছোট পরিবারদের। যাদের বাড়িতে বালিকা বধূ আছে। অথচ তাদের শ্বশুরবাড়ি পাঠানো হয়নি।

আগেভাগে খবর নিয়ে সেখানে যেতেন জিয়ারাম। বেছে নিতেন ওই সময়টাই, যখন বাড়িতে একাই আছে সেই বালিকা। জিয়ারাম নিজের পরিচয় দিতেন বালিকার স্বামী হিসেবে। যেহেতু শিশু বয়সে বিয়ে হয়েছে‚ সেই বালিকা চিনতেও পারতো না তাকে। এরপর রাতে তার সঙ্গে থাকার পরে জিয়ারাম ভোরবেলা বধূর গয়নাগাটি নিয়ে পালাতেন। এভাবে ৫৫ বাড়িতে সফল অভিযান চালিয়েছিলেন জামাই রাজা।

অবশেষে ২০০৪ সালে ধরা পড়ে জামাই রাজা। ৯ বছরের কারাদণ্ড হয় তার। ২০১৩ সালে মুক্তি পেয়ে কিছুদিন ভালোই ছিলেন। কিন্তু পুরনো নেশা কি এতো সহজে ভোলা যায়? ৫৬ নম্বর ঘরে এসেছিলেন ওই একই ফাঁদ পেতে। কিন্তু এবার পুলিশ আগাম খবর পায়। আবারো গ্রেপ্তার করা হয় জিয়ারামকে।
সম্প্রতি মৃত্যু হয়েছে ৫৪ বছর বয়সী প্রতারক জিয়ারামের, সম্পূর্ণ নিঃসঙ্গ অবস্থায়। কেউ তার দায়িত্ব না নেয়ায় পুলিশই তার শেষকৃত্য করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে