আয়না পুরাতন হয়ে গেছে, নতুন করে নিন!

 

লাইফস্টাইল ডেস্ক : যে কারণে হোক অথবা অকারণে প্রতিদিন কয়েকবার আয়না দেখা হয়। আমাদের প্রাত্যহিক জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে বস্তুটি তা হল আয়না। আর এই আয়নায় সবচেয়ে বেশি ময়লা হয়ে থাকে। আপনি যত দামী লিকুইড দিয়ে পরিষ্কার করেন না কেন আয়নাকে নতুনের মত করা সম্ভব হয় না। কিছু দাগ আয়নায় রয়েই যায়। আয়নার দাগ দূর করার ঘরোয়া কিছু উপায় আছে। ঘরোয়া এই উপায়গুলো পুরাতন আয়নাকে করে তুলবে একদম নতুন।

Woman Cleaning Mirror ca. 1999
Woman Cleaning Mirror ca. 1999

* ভিনেগার
ভিনেগার এবং পানি মিশিয়ে নিন। মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে রাখুন। আয়নার উপর মিশ্রণটি স্প্রে করুন। মাইক্রোভাইবার ক্লথ অথবা নিউজপেপার অথবা সুতির কাপড় দিয়ে আয়নটি মুছে ফেলুন। এছাড়া ভিনেগার পানির মিশ্রণ কাপড়ে ভিজিয়ে আয়নাটি পরিষ্কার করতে পারেন।

* বেকিং সোডা
বেকিং সোডা ব্যবহার করে খব সহজে আয়নার দাগ দূর করা সম্ভব। এক চা চামচ বেকিং সোডা একটি কাপড়ে নিয়ে পুরো আয়নায় ভালো করে ঘষে নিন। এবার পানিতে ভেজানো তোয়ালে দিয়ে আয়নাটা মুছে ফেলুন। দেখবেন, আয়নার দাগ এক নিমেষেই চলে গেছে।

* ডিস্টিল্ড ওয়াটার
আয়নাকে নতুনের মত ঝকঝকে করতে ডিস্টিল্ড ওয়াটারের জুড়ি নেই। সাধারণ পানির চেয়ে ডিস্টিল্ড ওয়াটার আয়না পরিষ্কার করতে বেশ কার্যকর। একটি কাপড়ে ডিস্টিল্ড ওয়াটার নিয়ে আয়না ভালো করে মুছে নিন। এটি প্রতিদিন ব্যবহার করতে পারেন।
* বেকিং সোডা
ঘরে থাকা বেকিং সোডা ব্যবহার করে খুব সহজে আয়নার দাগ দূর করা সম্ভব। এক চা চামচ বেকিং সোডা একটি কাপড়ে নিয়ে পুরো আয়নায় ভালো করে ঘষে নিন। এবার পানিতে ভেজানো তোয়ালে দিয়ে আয়নাটা মুছে ফেলুন। দেখবেন, আয়নার দাগ এক নিমেষেই চলে গেছে।

* শেভিং ক্রিম
বাথরুমের আয়নায় পানি পড়ে পড়ে দাগ পড়ে যায়। যা ওঠানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এই আয়নায় শেভিং ফোম বা ক্রিম মেখে কিছুক্ষণ পর কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন পানির সব দাগ উঠে গেছে। তবে মনে রাখবেন, বেশিক্ষণ আয়নার ওপর শেভিং ক্রিম মেখে রাখবেন না। এতে উল্টো দাগ পড়ে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার