,

ঘুম ঘুম ভাব হলে যা করবেন

photo-1466007147নিউজ ডেস্ক : ঘুম ঘুম ভাবকে বলা হয় হাইপারমোমনিয়া। অবসন্নতা, বিরক্তি, শক্তি কম পাওয়া ইত্যাদি এই সমস্যার লক্ষণ।

ঘুমঘুম ভাব হওয়ার অন্যতম কারণ পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়া। তবে বিষণ্ণতা, উদ্বেগ, মানসিক চাপ ইত্যাদিও ঘুম ঘুম ভাব হওয়ার কারণ। এ ছাড়া কিছু ওষুধের জন্যও অনেক সময় ঘুম ঘুম ভাব হয়। ভালোভাবে না খাওয়া, দীর্ঘমেয়াদি ব্যথা, ব্যায়াম না করা ইত্যাদিও ঘুম ঘুম ভাবের কারণ। তবে কিছু বিষয় মেনে চললে এটি কমানো যায়। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদিফুড টিমের দেওয়া কিছু পরামর্শ মেনে দেখতে পারেন।

১. ঘুমের রুটিন ঠিক করা
কখন কাজ করবেন, আর কখন ঘুমাবেন এই বিষয়ে রুটিন তৈরি করুন। ঘুমানোর জন্য যেই সময় বাছবেন ঠিক সেই সময়ই ঘুমাতে যান। ঘুমের জন্য একটি পরিবেশ তৈরি করুন।
এ ছাড়া ঘুমানোর আগে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার সব বন্ধ করুন। ঘুমানোর স্থানকে আরামদায়ক করুন। এ ছাড়া ঘুমের আগে ধ্যান করে নিতে পারেন।

২. সূর্যের আলোর কাছে যান
সূর্যের আলোর কাছে গিয়ে দিন শুরু করুন। এটি আপনাকে কর্মক্ষম রাখবে।

৩. ঠান্ডা পানির ঝাপটা মুখে দিন
ঘুম ঘুম ভাব হলে ঠান্ডা পানির ঝাপটা মুখে দিন। এতে ঘুমভাব দূর হবে। এ ছাড়া সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করেও কাজে বেরোতে পারেন, সতেজ লাগবে।

৪. গ্রিন টি পান করুন
ঘুম ঘুম ভাব কমাতে গ্রিন টি পান করতে পারেন। এটি অবসন্নভাব ও মানসিক চাপ কমাতে কাজ করে। সকালে ঘুম থেকে ওঠে এক কাপ গ্রিন টি পান করতে পারেন।

৫. লেবুর পানি পান করুন
লেবু পানি ঘুম ঘুম ভাব কাটাতে কাজ করে। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং দেহকে আর্দ্র রাখে। দিনে দুই থেকে তিন বার এই পানীয় পান করতে পারেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে