,

ভালবাসা ও রোমান্টিকতায় ভরে থাক আপনার সম্পর্কটি

21470-floweramarলাইফস্টাইল ডেস্ক : পুষ্পরাজ্যে এ ফুলের আগমণ আজ থেকে প্রায় সাড়ে ৩ কোটি বছর আগে। প্রেম,বিরহ,ভালবাসার প্রতীক সেই ফুলকে ঘিরে অন্তবিহীন রূপকথা। এ ফুলের পাঁপড়ি বিছানো শয্যাতেই প্রেমের বাসরঘর রচনা করতেন রানী ক্লিওপেট্রা। হালে ভ্যালেন্টাইনসের সেরা উপহার। ফুলের নাম গোলাপ। আজ শোনাবো সেই গোলাপেরই পুরাণকথা।
গোলাপকে যে নামেই ডাক না কেন, গোলাপ, গোলাপই। এমনই রাজকীয় তার বাহার। তার রূপ। অনেকটা রূপে লক্ষী, গুনে সরস্বতীর মতো। যেমন তার রঙের জৌলুস,তেমনই সুবাস।
রাজকীয় এই ফুলের জন্ম বৃত্তান্ত অনেকেরই অজানা। প্রেম-বিরহ,ভালবাসার প্রতীক হিসাবে গোলাপকেই বেছে নিয়েছেন কবি,সাহিত্যিকরা। কবির কল্পনায় এসেছে
“আমারি চেতনার রঙে পান্না হল সবুজ
চুনি উঠল রাঙা হয়ে
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠল আলো
গোলাপের দিকে তাকিয়ে বললুম সুন্দর
সুন্দর হল সে…”

গোলাপ-কাহিনী
গ্রীক পুরাণে ভালবাসার দেবতা অ্যাফ্রোদিত। অ্যাফ্রোদিতের চোখের জল আর তার প্রিয়তমা অ্যাডোনিসের রক্ত থেকেই সৃষ্টি হয়েছে লাল গোলাপ। কুমারি মেরি প্রতীক হিসাবেও সামনে আসে গোলাপের নাম।
প্রেম নিবেদনে গোলাপ নেই, এমনটা ভাবাই যায় না। গোলাপ শয্যায় প্রেমিক মার্ক অ্যান্টোনিওয়ের সঙ্গে মিলিত হতেন রানী ক্লিওপেট্রা। ইতিহাস বলে, দুনিয়া কাঁপানো নেপোলিয়নের স্ত্রীর ছিল দুনিয়ার সেরা গোলাপ বাগানের সম্ভার। রোমে আবার দরজায় গোলাপ আটকে রাখার অর্থ অন্তরঙ্গ গোপনীয়তা। এহেন গোলাপ ভান্ডারে যে বিবিধ রতন থাকবে তাতে আর আশ্চর্য কী।

গোলাপের জন্ম বৃত্তান্ত
নরম,কোমল,রোমান্টিক এই ফুলের গোড়ার কথা শুনলে একটু অবাক হতে হয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গোলাপের জন্ম প্রায় সাড়ে তিন কোটি বছর আগে। পৃথিবীতে গোলাপের প্রাচীনতম আবাসস্থল জার্মানি। জার্মানির হিল্ডেসিম ক্যাথিড্রালে গেলে আপনি দেখতে পাবেন হাজার বছরের পুরনো গোলাপ। সেটাই পৃথিবীর আদি গোলাপ। গোলাপ বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে তরতাজা একগুচ্ছ লাল ফুল। এখানেও চমক। পৃথিবীর দুর্লভতম, মূল্যবান গোলাপ জুলিয়েটের রঙ কিন্ত মোটেই লাল নয়। দেখুন তার ভূবনমোহিনী রূপ। ফুলের চাষ করতেই খরচ ভারতীয় টাকার অঙ্কে প্রায় তিনকোটি।
চমকে উঠবেন না। শুধু গোলাপের জন্য এটুকু ত্যাগ না হয় স্বীকার করলেন। ক্ষতি কী…

সুত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে