বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত মুছে দেবে বয়সের ছাপ ৩টি ঘরোয়া “অ্যান্টি-এজিং” উপাদানে !

amitumi_anti-age-faceপ্রতিমাসে অনেকগুলো টাকা খরচ করে অ্যান্টি এজিং ক্রিম বা সিরাম কেনেন? ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে, ঝুলে যাওয়া ত্বককে টানটান করতে কিংবা ত্বকের তারুণ্য ও সৌন্দর্য ধরে রাখতে এসব কসমেটিক্স আমরা অনেকেই কিনি। যদিও ফলাফল তেমন পাই না। একটা সাময়িক ফল পাওয়ার পর আবারও অবস্থা আগের মত। জেনে নিন তিনটি অতি সাধারণ অ্যান্টি এজিং উপাদানের কথা যা প্রত্যেকের ঘরে আছে। এসব ব্যবহারে খুব অল্প দিনেই আপনার ত্বক হয়ে উঠবে তারুণ্যের দীপ্তিভরা!

হাত বাড়ান লেবুর দিকে

লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ত্বকে কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে ও ত্বকের টানটান ভাব ফিরিয়ে দেন। পাকা লেবুর রস নিংড়ে নিন, তাজা রস তুলো দিয়ে মুখে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ও ময়েশচারাইজার লাগিয়ে নিন। রোজ করুন এই কাজটি।

নারিকেল তেল অনন্য উপাদান

সকালে ও রাতে মুখে নারিকেল তেলের ম্যাসাজ ফিরিয়ে দেবে ত্বকের তারুণ্য। অল্প কয়েক ফোঁটা তেল নিন, ঘুমাবার আগে মুখে ম্যাসাজ করে ঘুমান। সানব্লক হিসাবেও ত্বকে ব্যবহার করতে পারেন বিশুদ্ধ নারিকেল তেল, ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়ক।

ডিমের একটি দারুণ ফেসপ্যাক

দুটি ডিমের সাদা অংশ, দুই টেবিল চামচ টক দই ও সামান্য চিনি একসাথে মিশিয়ে নিন। এই ফেস প্যাক মুখে, গলায় ও হাতে মাখুন। ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন, দারুণ এই ফেস প্যাক অল্প কিছু দিনেই আপনার ত্বক করে তুলবে তরুণ ও সুন্দর। সপ্তাহে অন্তত ৩ বার করুন।

সূত্র: প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত