,

‘বসগিরি’ ছবির শুটিং সাময়িক বন্ধ

photo-1465827366বিনোদন প্রতিবেদক : এফডিসির অন্যতম সংগঠন সিনে ডিরেক্টরিয়াল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিডাব) নিয়ম ভেঙ্গে এফডিসিতে শুটিং করায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল বসগিরি ছবির শুটিং। তবে সিডাব নেতাদের সঙ্গে পরিচালকের সমঝোতার পর ছবিটির শুটিং আবারো শুরু হয়েছে।

শামীম আহম্মেদ রনি পরিচালিত ছবিটির শুটিং চলছিল এফডিসির তিন নম্বর ফ্লোরে। আজ সোমবার বিকেলে সিডাব নেতারা গিয়ে ছবির শুটিং বন্ধ করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে সিডাব সভাপতি এস আই ফারুক বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের মান এমনিতেই ভালো নয়। কারণ কাজ বোঝে না এমন মানুষ চলচ্চিত্র বানাচ্ছে। পরিচালক শামিম আহম্মেদ রনি পরিচালক সমিতির প্রাথমিক সদস্য পদ নিয়ে ছবি নির্মাণ করছেন, অথচ সহকারী পরিচালক সমিতি থেকে কোনো লোক না নিয়ে কাজ করছেন তিনি। আমরা চাই প্রশিক্ষিত লোক দিয়ে চলচ্চিত্র নির্মাণ নিশ্চিত করতে। আমরা শুটিংয়ে বাধা দিয়েছি, পরিচালক দুদিন সময় নিয়েছেন, এর মধ্যে যদি সমস্যা সমাধান না করা হয় তবে আমরা ছবির শুটিং স্থায়ীভাবে বন্ধ করে দেব।’

পরিচালক শামিম আহম্মেদ রনি বলেন, ‘আমাদের সমঝোতা হয়েছে। এখন কাজ করছি কোনো সমস্যা নেই।’ ছবিটিতে অভিনয় করছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। শাকিবের বিপরীতে অভিনয় করছেন নবাগত শবনম বুবলি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে