বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক কত সময় ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো

 

লাইফস্টাইল ডেস্ক : দৈনিক কত সময় এক্সারসাইজ বা ব্যায়াম স্বাস্থ্যের জন্য ভালো এবং দীর্ঘজীবী হওয়া যায় তা নিয়ে দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞদের মধ্যেই বিতর্ক চলছে।কেউ বলছেন, দৈনিক ৩০ মিনিট ব্যায়াম করলে চলে আবার কেউ বলছেন যত বেশি এক্সারসাইজ করা হবে ততই স্বাস্থ্যের জন্য হিতকর। প্রতি সপ্তাহে ১৫০ মিনিট মডারেট এক্সারসাইজ করাই স্বাস্থ্যের জন্য হিতকর। বর্তমানে এমন গাইড লাইন রয়েছে। তবে এক্সারসাইজের আপার লিমিট বা সর্বোচ্চ কত সময় ব্যায়াম করা যায় সে সম্পর্কে কোনো মতামত দেয়া হয়নি।

 

1463542176-700x336

গবেষকরা দেখেছেন, যারা সপ্তাহে ১৫০ মিনিট করে এক্সারসাইজ করেন তাদের পরবর্তী ১৪ বছরে হার্ট এ্যাটাকের ঝুঁকি যারা এক্সারসাইজ করেন না তাদের অপেক্ষা ৩১ ভাগ কম। যারা সপ্তাহে ৪৫০ মিনিট এক্সারসাইজ করেন তাদের হার্ট এ্যাটাক বা অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি যারা এক্সারসাইজ করেন না তাদের চেয়ে ৩৯ ভাগ কম। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন কোনো ধরনের কঠোর ব্যায়াম বা দীর্ঘ সময় ব্যায়াম না করাই ভালো।

 

 

তবে অষ্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটির গবেষক ড: ক্লাউস গেবেল মনে করেন সপ্তাহে ১৫০ মিনিট এক্সারসাইজই শরীরের জন্য ভালো। যারা অধিক সময় ঘাম ঝরানো ব্যায়াম করতে অভ্যস্ত তাদের ক্ষতির কিছু নেই। তবে এতে স্বাস্থ্য বেনিফিট অধিক হবে এমন ভাবার অবকাশ নেই।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত