অস্ট্রিয়া ব্রাহ্মণবাড়িয়া সমিতির ৬১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন
অস্ট্রিয়া ব্রাহ্মণবাড়িয়া সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন জনাব মাহাবুবুল ইসলাম এবং সহ-সভাপতি দুলাল ভুঁইয়া ও হজরুল আলম তপন।সাধারণ সম্পাদক হিসেবে অাজিম,সহ-.সাধারণ সম্পাদক স্বপন এবং সিরাজুল ইসলামকে সাংস্কৃতিক সম্পাদক মনোনিত করা হয়েছে। নবগঠিত এই কমিটির উপদেষ্টা করা হয়েছে অালম মো:এপোলোকে। 
নব নির্বাচিত সভাপতি সংগঠন এর সকলের সহযোগিতা চান এবং ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল উপায়ে সংগঠন এর কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবে এবং প্রবাসের মাটিতে নিজেদের ঐতিহ্য তুলে ধরা ও মানবধিকার রক্ষার সংগ্রামে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করারর অংগীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান এর ২পর্বে ছিল গ্রিল পার্টি:
দিনব্যাপী শিশু-কিশোর ও নারী-পুরুষদের জন্য নানা ধরনের খেলাধুলার ব্যবস্থা ছিল। এবারে অনেক বেশি লোকের সমাগম হবে বলে আয়োজনের ব্যাপকতা ছিল অনেক বেশি।

ভিয়েনাস্থ প্রায় সকল রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন এর উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও উপভোগ্য করে তুলে।প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের দেশীয় সংস্কৃতির সাথে পরিচিতির লক্ষ্যে তাদের খেলাধুলাকেই বেশি প্রাধান্য দেয়া হয়।হরেক রকমের মিষ্টি খাবার আর র্যাফেল ড্র ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।











