,

স্বপ্নের দেশে গিয়ে ফিরলেন ‘পাগল’ হয়ে

Manlay siaনিউজ ডেস্ক : খায়রুল ইসলাম। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার নতুন বাজার বরুড়া গ্রামের যুবক। পারিবারিক স্বচ্ছলতা না থাকায় পড়াশোনায় বেশি দূর পর্যন্ত এগোতে পারেননি। ২০০৭ সালে বাবা মফিজ উদ্দিনের অভাবের সংসারে খানিকটা স্বচ্ছলতা আনার স্বপ্ন নিয়ে যাত্রা করেন পরদেশে।

দেশে থাকতে মালয়েশিয়াকে স্বপ্নের দেশ মনে করতেন খায়রুল। কিন্তু বিদেশের মাটিতে নেমে দেখলেন স্বপ্ন আসলে স্বপ্নই। মালয়েশিয়ায় আশার পর নামমাত্র বেতনে কাজ করতেন গ্যান্তিং এর একটি কোম্পানিতে। তার সীমিত আয়ে পরিবারের জন্য টাকা পাঠানো তো দূরের কথা নিজে চলাই কষ্টকর হয়ে যেতো। চলতে থাকে জীবনসংগ্রাম।

কিন্তু এক পর্যায়ে মালয়েশিয়ায় অবৈধ হয়ে যান। এভাবেই কেটে গেছে প্রবাস জীবনের ১০ বছর। চার বোন ও তিন ভাই তারা। আর্থিক অস্বচ্ছলতা, ভিসা না থাকা, পরিবারের জন্য টাকা পয়সা না পাঠাতে পারা এসব নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন খায়রুল।

এরই এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। বিষয়টি মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেন তারই এক সহকর্মী।

দূতাবাস খায়রুলকে দেশে পাঠাতে সবধরনের সহযোগিতার আশ্বাস দেয়। কিন্তু দূতাবাসের সামনে এলে খায়রুল আবোল তাবোল বলতে থাকেন, ‘আমাকে ওরা মেরে ফেলবে। তার চেয়ে আমি নিজে মরে যাওয়া অনেক ভালো। আমি আত্মহত্যা করব। দুই তিন বার খায়রুল আত্মহত্যার চেষ্টা ও করে।’

বিষয়গুলো দূতাবাসের কর্মকর্তা ও কল্যাণ সহকারী মোকছেদ আলীর নজরে এলে তিনি দূতাবাসের ফাস্ট সেক্রেটারি মুশাররাত জেবিনকে জানান। তিনি খায়রুলের সঙ্গে কথা বলে বুঝতে পারেন, খায়রুল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এরপর খায়রুলকে একদিন তার হেফাজতে রেখে ডাক্তারের কাছে পাঠান।

খায়রুল একটু সুস্থ হলে পরদিন দূতাবাসে যাওয়ার জন্য ট্রাভেল পাস ও টিকিটের ব্যবস্থা করেন। এরপর বুধবার (১ জুন) বাংলাদেশ বিমানের বিজি ০৮৭ ফ্লাইটে দেশে ফেরেন তিনি। তার সঙ্গে আসেন বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স উইং সার্জেন্ট মাহফুজ খায়রুল। তুলে দিলেন বাবা-মায়ের কাছে। কিন্তু ততদিনে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। হায়! বা-মায়ের আদরের সন্তান স্বপ্নের দেশ থেকে ফিরলো ‘পাগল’ হয়ে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে