বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল জালিয়াতি একাদশে ভর্তিতে

নিজস্ব প্রতিবেদক : আসফাক আলী। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে গোদাগাড়ি উপজেলার বিশ্বনাথপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার জিপিএ-৪.৮২ পেয়েছে। অভিভাবকদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে অন্য কলেজে পড়ানোর সিদ্ধান্ত হয়। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে গেলে দেখতে পান ইউ হ্যাভ অলরেডি অ্যাপলাইড লেখাটি আসছে। তিনি পরবর্তীতে “অ্যাপলিকেশন আইডি ও পাসওয়ার্ড রিকভারিতে কে ক্লিক করে একটি অ্যাপলিকেশন আইডি ও পাসওয়ার্ড পান, যা দিয়ে তিনি লগইন-এ ক্লিক করে দেখতে পান অন্য কেউ তার পক্ষ হয়ে অনলাইনে আবেদন ফরমটি পূরণ করে রেখেছে। শুধু তাই নয়, ফরম পূরণ করতে যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে তা তার পরিচিত না।

Jaliati

 

আবেদনে শুধু বিশ্বনাথপুর স্কুল অ্যান্ড কলেজে একটি মাত্র পছন্দের তালিকা দেয়া হয়েছে। সে ক্ষোভ প্রকাশ করে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জানায়, তার ইচ্ছা টেকনিক্যালে পড়াশোনা করা কিন্তু ওই কলেজে তো টেকনিক্যালে ভর্তির সুযোগ নেই। অভিযোগটি রাজশাহী শিক্ষা বোর্ডের মাধ্যমে আন্তঃশিক্ষা বোর্ডের কাছে এসেছে। গতকাল ঢাকা শিক্ষাবোর্ডের গিয়ে এরকম বেশ কিছু অভিযোগ পাওয়া যায়। সবাই নিজের আবেদন অন্য কেউ আবেদন করে ফেলার অভিযোগ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সর্বোচ্চ রেজাল্ট জিপিএ-৫ ধারীসহ নিজেদের কলেজে শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে রাজধানীসহ দেশের কিছু বিতর্কিত ও বাণিজ্য নির্ভর প্রতিষ্ঠান এই প্রতারণায় মেতে উঠেছে। এসব প্রতারণার ফাঁদের কারণে ভোগান্তিতে পড়েছেন ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকরা।
গতকাল দুপুর ১১ থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ডে সরজমিনে গিয়ে দেখা যায়, বেশ কিছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চেয়ারম্যান, কলেজ পরিদর্শক ও উপ-কলেজ পরিদর্শকের দপ্তরে বসে আছেন অভিযোগ নিয়ে। তাদের সঙ্গে কথা হয় ওই প্রতিবেদকের। তারা জানান, অনলাইন ভর্তির নানা ভোগান্তি ও আবেদন করার আগেই তার সন্তানের আবেদন অন্য আরেকজন করে ফেলা ইত্যাদি। হট লাইনে ফোন করে কাউকে না পেয়ে লিখিত অভিযোগ নিয়ে বোর্ডে এসেছি।
প্রতারক চক্রটি আর্থিক সুবিধা, নিজেদের কলেজে শিক্ষার্থী বাড়ানো এবং প্রতিহিংসাবশত এ ধরনের কাজ করছে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। বিশেষ করে সংযুক্ত স্কুল অ্যান্ড কলেজগুলো শিক্ষার্থীদের ধরে রাখতে তাদের নামে নিজেরাই অনলাইনে ভর্তির আবেদন করছে। শিক্ষার্থীর সঙ্গে আলোচনা না করেই তারা পছন্দের কলেজের তালিকা চূড়ান্ত করে দিচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। গত তিন দিনে ঢাকা শিক্ষা বোর্ডে শত শত অভিযোগ জমা পড়েছে। তবে বোর্ড কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীর আবেদন পেলে আগের আবেদনটি বাতিল করে নতুন করে আবেদন করার সুযোগ পাবে শিক্ষার্থীরা।
এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট মনজুরুল কবীর বলেন, একজনের আবেদন অন্য আরেকজন করে দিলেই তার সুযোগ শেষ হয়ে যাবে না। কারণ নতুন করে অন্য কলেজে পছন্দমতো আবেদন করার সুযোগ রয়েছে ভর্তিচ্ছুকদের। তিনি বলেন, আবেদন করে দেয়া মানে ভর্তির জন্য মনোনীত করা নয়। কেউ যদি এ ধরনের প্রতারণা বা ভুলের শিকার হন, তিনি বোর্ডে একটি আবেদন করে নতুন করে পছন্দের কলেজ বাড়ানো, কমানো, পরিবর্তন করতে পারবেন।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, গত বছরও এ ধরনের প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। তারা সফল হতে পারেনি। বরং এটা করার কারণে অনেক কলেজ ছাত্র কম পায়। এবার একটি চক্র এই প্রতারণায় নেমেছে। এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। বোর্ড কর্মকর্তারা বলছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এ ধরনের প্রতারণার দায়ে অভিযুক্ত হয় তবে তার বিরুদ্ধে চার ধরনের ব্যবস্থা নেয়া হবে। কলেজ শাখার একজন কর্মকর্তা বলেন, ব্যক্তি পর্যায়ে এ ধরনের প্রতারণা হলে তার বিরুদ্ধে আইসিটি আইনে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া জালিয়াতির দায়ে অভিযুক্ত কলেজকে আবেদনকৃত ছাত্র-ছাত্রীর আবেদন বাতিল করা। সরকারি সুযোগ-সুবিধা যেমন এমপিও স্থগিত করা, এবং কলেজের অনুমোদন বাতিলের মতো শাস্তিও দেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে বলে শিক্ষা বোর্ডের দায়িত্বশীল সূত্র জানিয়েছেন।

 

বোর্ড কর্মকর্তারা আরো জানান, গত বছর ১৫টি কলেজ এসব প্রতারণার সঙ্গে যুক্ত থাকায় প্রথমে তাদের সতর্ক করা হয়। পরে তারা প্রতারণার মাধ্যমে অনলাইনে আবেদন করা শিক্ষার্থীদের আবেদন বাতিল করে। এই শর্তে তাদের ছাড় দেয়া হয়। তবে এবার কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. আশফাকুস সালেহীন বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে প্রতারণার ব্যাপারে আমরা জিরো টলারেন্সে থাকবো। অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত