বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখন অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা

photo-1463558629নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে। জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের সভা সম্পর্কে জানান এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নেওয়া এক ঐতিহাসিক সিদ্ধান্ত। আগে এ সরকারের প্রণীত জাতীয় শিক্ষানীতির আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এ সিদ্ধান্তের ফলে দেশের শিক্ষাব্যবস্থার আরো অগ্রগতি ও যুগোপযোগী হবে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, আজ থেকেই অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার কার্যক্রম শুরু হলো। নতুন অর্থবছর শুরু হওয়ার আগেই এ বিষয়ে সব কর্যক্রম চূড়ান্ত করা হবে।

মোস্তাফিজুর রহমান আরো বলেন, আগে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছিল প্রাথমিক শিক্ষা। এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ ও তদারকি করত। এখন অষ্টম শ্রেণি পর্যন্ত নিয়ন্ত্রণ করবে এ মন্ত্রণালয়। তাই অনেক কাজ রয়েছে। তিনি এটি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের কমিটির সদস্য মুহম্মদ জাফর ইকবালের একটি লিখিত বক্তব্য পাঠ করা হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত