যৌন হয়রানির কথা স্বীকার করে শিক্ষকের জবানবন্দি

1462244408_du-550x341নিজস্ব প্রতিবেদক: যৌন হয়রানির অভিযোগে করা মামলায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বেসরকারি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহফুজুর রশিদ ফেরদৌস।
শনিবার আসামি মাহফুজুর রশিদ ফেরদৌস এই জবানবন্দি দিলেও রোববার বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায় বলেন, এই আসামি ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে যৌন হয়রানি করেছেন বলে আদালতের কাছে স্বীকার করেছেন। তবে, আসামি জোরপূর্বক করেছেন, তা জবানবন্দিতে উল্লেখ করেননি। তবে ওই শিক্ষার্থীদের যৌন হয়রানি করেছেন, তা তিনি স্বীকার করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের এসআই আফরোজ আইরিন কলি এই আসামিকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, এই আসামি দীর্ঘ ১৬ বছর ধরে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। এই সময়ে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পড়া বোঝানো, টিউটোরিয়াল, অ্যাসাইনমেন্ট, গ্রুপ ডিসকাস, থিসিস মূল্যায়ন, চারিত্রিক সনদ দেওয়া, শিক্ষার্থীদের দুর্বলতার সুযোগে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দেওয়ার কথা বলে একাধিক ছাত্রীকে যৌন হয়রানিসহ আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছেন। গত ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের এক ছাত্রীকে সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে আসামির নিজ বাসায় নিয়ে শ্লীলতাহানি করেন।
আসামি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তিনি ওই শিক্ষার্থীর অশালীন ছবি তুলে ব্ল্যাকমেল করার জন্য তাঁর হেফাজতে রেখেছেন। একইভাবে আরও তিন শিক্ষার্থীকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে আপত্তিকর ছবি তুলেছেন। এ ছাড়া আসামি নিজে এসব শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অশালীন ছবি পাঠাতেন। যৌন হয়রানির শিকার ওই শিক্ষার্থীরা আদালতে এসে এসব ব্যাপারে জবানবন্দি দিয়েছেন। আসামির কাছ থেকে বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস জব্দ করা হয়েছে।
৩ মে মাহফুজুর রশিদ ফেরদৌসের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় শ্লীলতাহানির মামলা হয়। ওই দিন রাতেই কলাবাগান থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ৪ মে এই আসামিকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৫ মে এই মামলায় যৌন হয়রানির শিকার পাঁচ শিক্ষার্থী আদালতে হাজির হয়ে আদালতের কাছে জবানবন্দি দিয়েছেন। ওই শিক্ষার্থীদের আদালতে হাজির করে তাঁদের জবানবন্দি রেকর্ড করার আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন, আসামি বিভিন্ন সময় তাঁদের কুপ্রস্তাব দিয়েছেন এবং শ্লীলতাহানি করেছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার