,

লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান

sadiq-khan_12095_1462595804নিউজ ডেস্ক : প্রথম মুসলমান হিসেবে লন্ডনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা সাদিক খান।

পাকিস্তানি বংশোদ্ভূত এই নেতা শুধু লন্ডনেরই নয়, ইউরোপের কোনো রাজধানী শহরের প্রথম মুসলিম মেয়র হলেন।

সাদিক খান তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির টরি জ্যাক গোল্ড স্মিথের চেয়ে প্রায় ১৩ শতাংশ ভোট বেশি পেয়েছেন।

সাদিক খান ১৩ লাখ ১০ হাজার ১৪৩ ভোট পেয়েছেন, যা মোট ভোটের ৫৬ দশমিক ৮ শতাংশ। আর জ্যাক গোল্ড স্মিথ পেয়েছেন ৯ লাখ ৯৪ হাজার ৬১৪ ভোট, যা মোট ভোটের ৪৩ দশমিক ২ শতাংশ।

ভোট গ্রহণের পর শুক্রবার সকাল ৮টা থেকেই শুরু হয় গণনা। কিছুক্ষণ পর থেকেই সাদিক খানের দিকে ফল আসতে শুরু করে। শেষ পর্যন্ত হার স্বীকার করে নেনয় জ্যাক শিবির।

সাদিক জন্মানোর আগেই তার মা-বাবা পাকিস্তান থেকে ব্রিটেনে চলে যান। সেখানে জীবন চালাতে সাদিকের বাবা বেছে নেন বাসচালকের কাজ। আর মা হলেন দর্জি।

তিন কামরার ছোটখাটো সরকারি আবাসনে অর্থকষ্ট ছিল সাদিকের শৈশবের নিত্য সঙ্গী। তাই ছোট থেকেই কিছু একটা করে দেখানোর তাগিদ ছিল তার। লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি একজন মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করেছেন।

অন্যদিকে পাক ক্রিকেটার ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমাইমার ভাই জ্যাক গোল্ড স্মিথ। ব্যবসায়ী পরিবারে তার জন্ম। তাই ছোট থেকেই বিলাসবহুল জীবনযাপনেই অভ্যস্ত তিনি।

নির্বাচনী প্রচারণার সময় কনজারভেটিভ পার্টির তরফ থেকে সাদিক খানের মুসলিম পরিচয়কে সামনে এনে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল।

এমনকি সাদিক খানের সঙ্গে উগ্রপন্থীদের যোগাযোগ আছে বলে প্রচারণা চালায় কনজারভেটিভ পার্টি। কিন্তু নির্বাচনে এর কোনো প্রভাব তৈরি হয়নি।

এই বিজয়কে লেবার পার্টির নেতা জেরেমি করবিনের জন্যও একটি বিজয় হিসেবে দেখা হচ্ছে। করবিন গতবছর লেবার পার্টির দায়িত্ব নিয়েছেন।

লন্ডনবাসীদের উদ্দেশে সাদিক খানের বার্তা ছিল, মেয়র হলে আগামী চার বছর টিউব ভাড়ার কোনো রকম পরিবর্তন করতে দেবেন না তিনি। আর লন্ডনে তৈরি হবে নতুন বাড়ি।

আর বিজয়ের পর জনতার উদ্দেশে সাদিক খান বলেন, ‘আমাকে মানুষ পছন্দ করতে পারেন। কিন্তু লন্ডনের মেয়র নির্বাচিত করবেন, তা অভাবনীয়।’

লন্ডনবাসীর প্রতি কৃতজ্ঞা জানিয়ে তিনি বলেন, ‘লন্ডন সব ভয়কে তাড়িয়ে আমাকে বেছে নিয়েছে, এজন্য আমি গর্বিত। এখন থেকে এই শহরে ভয় নয়, সব সময় রাজনীতি স্বাগত।’

ভোটের ফল প্রকাশের পরে সাদিককে অভিনন্দন জানিয়েছেন জ্যাকের বোন জেমাইমা। টুইটারে তিনি লিখেছেন, ‘জ্যাকের প্রচারে ওর আসল স্বভাব প্রতিফলিত হল না। সেটাই দুঃখের।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে