,

ষোড়শ সংশোধনী নিয়ে রায় ঐতিহাসিক : বিএনপি

BNP-logo-new-site_7নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়কে ঐতিহাসিক বলে অভিহিত করেছে বিএনপি। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রতিক্রিয়া জানান।
গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেওয়া সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ও সংবিধান পরিপন্থী বলে ঘোষণা করেন হাইকোর্ট বিভাগ।
এই রায়ের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, এই রায় ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। উচ্চ আদালত সম্পর্কে জনগণের আস্থা আরও দৃঢ় হবে এবং ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নিশ্চিত হবে বলে তাঁরা মনে করেন। তিনি দলের পক্ষ থেকে উচ্চ আদালতের এই রায়কে সাধুবাদ জানান।
এক প্রশ্নের জবাবে রিজভী দাবি করেন, আওয়ামী লীগ সব সময় বিরোধী দল, মত দমন করতে চায়। নিজেদের ইচ্ছা পূরণের জন্যই তারা সংবিধানের ষোড়শ সংশোধনী এনেছিল।
বিএনপি এই রায়কে স্বাগত জানালেও আওয়ামী লীগের নেতারা গতকাল সংসদে এই রায় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেন, হাইকোর্টের এই রায়ই সংবিধান পরিপন্থী। আপিল বিভাগে এটা টিকবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে