,

মন্টেকার্লোয় ‘অল সুইস’ ফাইনাল

মন্টেকার্লোয় ‘অল সুইস’ ফাইনালের সব বন্দোবস্ত পাকাপাকি করে ফেললেন রজার ফেদেরার। কাল সেমিতে আগেরবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে তিনি পৌঁছে গেছেন মন্টেকার্লো মাস্টার্সের ফাইনালে। এর আগেই অবশ্য ফাইনালে উঠে গিয়েছিলেন আরেক সুইস অস্ট্রেলীয় ওপেন জয়ী স্তানিসলাস ভাভরিঙ্কা। তাঁর কাছে হেরেছেন স্পেনের ডেভিড ফেরার।

ফেদেরার জোকোভিচকে হারিয়েছেন বটে, কিন্তু সেই জয়ে একটা খচখচানি থাকছেই। বিজিত জোকোভিচ তো পুরোপুরি সুস্থ ছিলেন না। ডান হাতের কবজির চোট তাঁকে ভালোই ভোগাচ্ছে। তাই ৭-৫, ৬-২ জয়টা সুইস তারকাকে পুরোপুরি স্বস্তি দিতে পারছে না। হাতে ব্যান্ডেজ বেঁধে খেলতে নামা জোকোভিচের স্পিরিটের প্রশংসাই ঝরেছে ফেদেরারের কণ্ঠে, ‘ওর শটে স্বাভাবিক স্পিনের অনুপস্থিতির সুযোগটা আমি নিয়েছি। সে পুরোপুরি ফিট ছিল না। এমনকি ৯০ শতাংশও নয়। ওই পরিমাণ ফিট থাকলে জোকোভিচের মতো বিপজ্জনক খেলোয়াড় খুব কমই আছে। প্রথম সেটে তো বড় বিপদেই সে ফেলে দিয়েছিল আমায়।’

জোকোভিচ অবশ্য এই হারে ভাগ্যকেই দুষতে চান, ‘কয়েক সপ্তাহ ধরে চোটটা আমায় অসম্ভব ভোগাচ্ছে। রজারের বিপক্ষে ফিট না হয়ে খেলার কোনো মানে হয় না। কী বলব, এটা আমার দুর্ভাগ্য।’

তবে জোকোভিচের স্বস্তি যে চোটটা বিশ্রাম নিলেই সেরে যাবে। এ জন্য কোনো অস্ত্রোপচারের দরকার হবে না, ‘স্বস্তি একটাই যে কোনো অস্ত্রোপচার লাগছে না। তবে বেশ কিছু দিন টেনিসের বাইরে থাকতে হবে।’

এদিকে, জোকোভিচের এই চোট সংশয় তৈরি করেছে তাঁর ফ্রেঞ্চ ওপেনে খেলা নিয়েও। মাত্র ছয় সপ্তাহ পরেই যে শুরু হচ্ছে লাল কোর্টের এই মহারণ। জোকোভিচ না থাকলে তা কিছুটা রং হারাবে তো বটেই।

ফেদেরারের ফাইনালের প্রতিপক্ষ ভাভরিঙ্কাকে ‘সহজ’ মনে হলেও ২০০৯ সালে এই মন্টেকার্লো মাস্টার্সে তাঁর বিপক্ষেই হারের তিক্ত অভিজ্ঞতা আছে বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড়ের। এএফপি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর