,

বিশ্বকাপের আগেই ফিরবেন নেইমার

বার্সেলোনার জন্য এটা দুঃসংবাদ তাতে কোনো সন্দেহ নেই। এমন দুঃসময়ে কিনা চোট পেয়ে ছিটকে গেলেন নেইমার! কিন্তু দুশ্চিন্তা বার্সার যতটুকু, তার চেয়ে বেশি এখন ব্রাজিলের। বিশ্বকাপের আগে পুরো ফিট হয়ে ফিরতে পারবেন ব্রাজিল দলের প্রাণভোমরা নেইমার? তাঁকে ঘিরেই যে বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার স্বপ্নজাল বুনছে সেলেসাওরা! নেইমার নিজেও পেলের পর দেশটির দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন দেখছেন। ব্রাজিলিয়ান স্ট্রাইকার অবশ্য আশাবাদী, স্বপ্নটা তাঁর সত্যি হবেই। বিশ্বকাপ তো বটেই, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার শেষ লিগ ম্যাচেই ফিরতে পারবেন।



ইউরোপের ফুটবল লিগগুলো প্রায় শেষের দিকে। দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। এ সময়ে বড় কোনো তারকার চোটের খবর তাঁর ক্লাবের জন্য যতটা না ধাক্কা, তার চেয়ে বেশি জাতীয় দলের জন্য। কোপা ডেল রের ফাইনালে নেইমারের চোট পাওয়া এবং তারপর মাস খানেকের জন্য ছিটকে যাওয়ার খবর তাই কপালে ভাঁজ ফেলে দিয়েছিল ব্রাজিলিয়ানদের। দেশটির গ্লোবো টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে নেইমার অবশ্য আশ্বস্ত করেছেন সবাইকে, ‘আমার মধ্যে সব সময় একটা ভয় কাজ করত, হয়তো চোটের কারণে বিশ্বকাপের বাইরে থাকতে হবে। কিন্তু তিন সপ্তাহের মধ্যেই আমি ফিরব এবং আশা করি বার্সেলোনার শেষ ম্যাচটাতেই খেলব।’ ১৮ মে ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকোর বিপক্ষে লা লিগার শেষ ম্যাচটা খেলবে বার্সেলোনা।

বিশ্বকাপের আগেই যে ফিরবেন এ নিয়ে খুব একটা সংশয় নেই। তবে চোটের কারণে মাঝের এ সময়টা মাঠের বাইরে থাকতে হবে ভেবেই আফসোসে পুড়ছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার, ‘এভাবে অনুশীলন ছাড়া, খেলা ছাড়া মাঠের বাইরে থাকাটা খুবই জঘন্য ব্যাপার। আফসোস হয় যখন দেখি আমার সতীর্থরা অনুশীলন করছে, খেলছে।’ এএফপি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর