,

ঈদের নাটক নিয়ে ব্যস্ত অপর্ণা

ছোট পর্দার পরিচিত মুখ অপর্ণা ঘোষ এখন ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদ উপলক্ষে নির্মিত দুটি নাটকের কাজ শেষ হতে না হতেই নতুন আরেকটি নাটকের শুটিং করতে কক্সবাজার গিয়েছেন তিনি।

ঈদ উপলক্ষে আহসান কবির লিটনের রচনা ও পারভেজ আমিনের পরিচালনায় ‘ব্ল্যাংকপেজ’ নাটকের কাজ শেষ করেছেন অপর্ণা। নাটকটিতে তাঁর সহ-অভিনেতা কল্যাণ। নাটকটির শুটিং হয়েছে রাজশাহীতে।

এ ছাড়া মাবরুর রশিদের পরিচালনায় ‘তোমার আমার গল্প’ নাটকেও অভিনয় করেছেন অপর্ণা। নাটকটিতে তিনি অপূর্বর বিপরীতে কাজ করেছেন। ‘তোমার আমার গল্প’ নাটকের কাহিনিতে দেখা যাবে, অপর্ণা ক্যানসার আক্রান্ত। এ কারণে তিনি কারও সঙ্গে মিশতে চান না। এ অবস্থা দেখে তাঁর মা একজনের সঙ্গে চুক্তি করেন তাঁর মেয়ের বন্ধু হওয়ার জন্য। চুক্তিবদ্ধ ছেলেটি রাজি হন বন্ধুত্ব করার জন্য। কিন্তু একটা সময়ে তাঁদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অপর্ণা অভিনীত নাটকগুলোর গল্প ও চরিত্রে বৈচিত্র্য রয়েছে বলেই জানিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এখন পর্যন্ত আমি অনেক ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। এখনও পাচ্ছি। সব চরিত্রে সমান গুরুত্ব দিয়ে কাজ করে যাওয়ার সুযোগ পাওয়াটা একজন অভিনেত্রীর জন্য সত্যিই অনেক বড় পাওয়া। এ জন্য আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর