কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

sailiya-accident-1ডেস্ক রিপোর্ট : কাতারে মালবাহী ট্রাকের ধাক্কায় চার বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেই চারজন ব্যক্তির বাড়িই সিলেটেরকানাইঘাট উপজেলায়। এঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টা এবং স্থানীয় সময় সকাল ৮টায় ট্যাক্সিযোগে দেশটির কাতারের দোহায় স্থানীয় সবজি মার্কেট থেকে সোমাল নামক স্থানে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের হাছই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৩২) ও তার ছোট ভাই মঈনুদ্দিন (৩০), গর্দনাকান্দি গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৩৫) এবং কাপ্তানপুর গ্রামের মুহিব উদ্দিন (২৮)।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দু’জন হচ্ছেন- আওলাদ হোসেনের ছোট ভাই রেজওয়ানুল করিম এবং ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের ফরিদ উদ্দিন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার