,

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দম্পতির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

mnডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান জোসে শহরে এক বাংলাদেশি দম্পতির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, গত রোববার বিকেলে তারা বাংলাদেশি নাগরিক গোলাম রাব্বি (৫৯) এবং তার স্ত্রী শামিমা রাব্বির (৫৬) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন তারা। স্থানীয় ইসলামিক কমিউনিটির সদস্য ছিলেন। নিহত গোলাম রাব্বি পেশায় একজন প্রকৌশলী এবং তার স্ত্রী শামিমা রাব্বি ছিলেন পেশাদার অ্যাকাউন্টেন্ট।

নিহত ওই দম্পতি যুক্তরাষ্ট্রে সুন্দরভাবেই জীবনযাপন করছিলেন এবং তারা অত্যন্ত নম্র, ভদ্র এবং শান্তিপ্রিয় ছিলেন বলেও গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরে গোলাম রাব্বির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গত রোববার বিকেলে তার কয়েক বন্ধু সান জোসের বাড়িতে যান। গিয়ে তারা বাড়ির দরজা খোলা পান। ঘরে ঢুকেই তাদের চোখে পড়ে খুনের ভয়াবহ দৃশ্য। কাঠের মেঝেতে পড়ে ছিল তাদের মৃতদেহ।

ঘটনাস্থলে একটি চিরকুটও পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, ‘দুঃখিত, আমার প্রথম খুনটি ছিল বিরক্তিকর’। ওই দম্পতির দুই ছেলেও তাদের সঙ্গে থাকতেন। তাদের একজনের বয়স ১৭ বছর ও আরেক জনের ২১। ঘটনার সময় দুই সন্তান বাড়িতে ছিল না।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও এখন পর্যন্ত খুনের কোনো রহস্য উদঘাটন করতে পারেনি। তাদের সঙ্গে কারো সঙ্গে কোনো বিরোধ ছিল কিনা তাও বলতে পারছেন না বন্ধুরা।

প্রসঙ্গত, খুনের ঘটনাটি গত রোববার ঘটলেও পুলিশ সোমবার গণমাধ্যমকে জানায়। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে