বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে দূতাবাস কর্মকর্তাসহ ২ জনকে কুপিয়ে হত্যা

2016_04_25_19_50_41_vHVO5NtdydVq9SmikltfuidGpV1ksx_800xautoনিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তর ধানমন্ডির একটি বাসায় ঢুকে দু’জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাড়ির নিরাপত্তাকর্মীসহ আরও দু’জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে ৩৫ উত্তর ধানমন্ডির একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়। এদের মধ্যে জুলহাস মান্নান বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। হত্যাকাণ্ডের আগে সমকামীদের অধিকার নিয়ে পত্রিকা ‘রূপবান’ সম্পাদনার পাশাপাশি তিনি উন্নয়ন সংস্থা ইউএসএআইডিতে কাজ করতেন। জুলহাস আওয়ামী লীগ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিরও খালাতো ভাই ছিলেন। এ ঘটনায় আহত নিরাপত্তাকর্মী পারভেজকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাঁ চোখের ওপরে কুপিয়ে জখম করা হয়। আহত পারভেজ যুগান্তরকে বলেন, ‘সন্ধ্যার দিকে ১০/১২ জন লোক এসে আমাকে বলেন- আমরা জুলহাস সাহেবের বাসায় যাব। আমি তাদের বলি- আপনারা নিচে অপেক্ষা করুন, আমি ওপরে (দোতলায়) গিয়ে অনুমতি নিয়ে আসি।’ তিনি বলেন, ‘আমি ওপরে ওঠার সময় আমার পেছন পেছন তিন-চারজন চলে আসেন। আমি কলিং বেল চাপতেই জুলহাস সাহেব দরজা খোলেন। তখন আমি ওই তিন-চারজনকে বললাম- আপনারা কেন ওপরে আসলেন, আপনাদের তো নিচে অপেক্ষা করার কথা।’ পারভেজ জানান, এ কথা বলতেই তারা আমাকে কোপাতে শুরু করেন। এর পর কী ঘটেছে তার আর কিছু মনে নেই বলে জানান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা ‘আল্লাহ আকবর’ ধ্বনি দিয়ে ফাঁকা গুলি করতে করতে বাসা থেকে বের হয়ে যায়। এ সময় রাস্তায় টহল পুলিশের সঙ্গেও তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কলাবাগান থানার ডিউটি অফিসার গাজী নুর জানান, খবর পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবালের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গেছেন। লাশ ওই বাড়িতেই রয়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা