,

পাঁচ মাস পর মুশফিক….

musfik20160424072538স্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের। এর আগে সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর প্রায় পাঁচ মাস বড় রানের দেখা পাননি তিনি। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার ব্যাট হাসেনি। তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলতে নেমে রোববার হাফ সেঞ্চুরির দেখা পেলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

গত নভেম্বরে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে সিলেট সুপার স্টার্সের হয়ে নিজেদের প্রথম ম্যাচে ৫০ রান করেছিলেন মুশফিক। এরপর বিপিএলের আর কোন ম্যাচে তার ব্যাট জলে ওঠেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দিকে অবশ্য ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে বড় রানের দেখা পাননি। এদিন প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৭২ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন তিনি। ফলে দলও পেয়েছে ৩৮৫ রানের দারুণ স্কোর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ ওভারে পর পর দুটি চার মেরে পরের বলে ক্যাচ উঠিয়ে আউট হওয়ায় ভিলেন বনে যান মুশফিক। এরপর সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত হারার পর সামাজিক মাধ্যমে বিতর্কিত স্ট্যাটাস দিয়েও সমালোচিত হয়েছিলেন তিনি। এ সকল কারণে মানসিকভাবে কোণঠাসা ছিলেন এ ব্যাটসম্যান। তবে এদিনের হাফ সেঞ্চুরি কিছুটা হলেও তার আত্মবিশ্বাস ফিরে পেতে সহয়তা করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে