,

স্কুলের ফি দিতে পতিতাবৃত্তিতে ছাত্রীরা!

1430192758_wefডেস্ক রিপোর্ট : স্কুলের ফি দেওয়ার জন্য দেহ ব্যবসায় নামছেন ছাত্রীরা! হ্যাঁ, সম্প্রতি গণমাধ্যমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পড়াশোনা চালানোর জন্য পশ্চিম আফ্রিকার সিয়েরা লিয়নের ছাত্রীরা এই রাস্তাই বেছে নিয়েছেন।

ছাত্রীদের ভাষ্য, “এখানে স্কুলের ফি বছরে ৪০ পাউন্ডের মতো। বেশির ভাগ পরিবারই খুব গরিব। এই বিপুল অর্থ খরচ করে সন্তানদের পড়াশোনা চালাতে হিমশিম খেতে হয় তাদের। তাই এক প্রকার বাধ্য হয়েই ছাত্রীরা এই পথ বেছে নিচ্ছেন।”

আফ্রিকার গরিব দেশগুলোর মধ্যে সিয়েরা লিয়ন অন্যতম। পড়াশোনা চালানো তো দূর কথা, পেট ভরতে গিয়েই পরিবারগুলোর করতে হয় নিরন্তর।

ছাত্রীদের একজন জানায়, আর্থিক সহায়তা এবং পড়াশোনার লোভ দেখিয়েও অনেকে ছাত্রীদের দেহ ব্যবসার ফাঁদে ফেলে। এ রকমই এক ব্যক্তির ফাঁদে পড়ে দেহ ব্যবসায় নামতে হয়েছে তাঁকেও। এক রাতে তিনি ৯-১০ পাউন্ড অর্থ উপার্জন করতেন। স্কুলের ফি দিতেও কোন অসুবিধা হতো না। কিন্তু পরে গর্ভবতী হয়ে পড়ায় স্কুল ছাড়তে হয় তাঁকে।
তার মতোই আরও অনেক ছাত্রী এখন এই ভাবেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে সে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে