ভারতীয় অভিনেত্রীর তিন বছরের জেল!

nবিনোদন ডেস্ক : ১৯৯৬ সালে করা একটি জালিয়াতি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ভারতীয় টিভি সিরিয়ালের অভিনেত্রী ইন্দু ভার্মা।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাভলিন, অভিনেত্রী ভার্মাকে প্রতারণা, জালিয়াতি, ছদ্মবেশ ধারণ এবং চেক আত্মসাতের জন্য দোষী সাব্যস্ত করেন এবং তার পূর্ববর্তী নিয়োগকর্তা, টমাস কুক ভারত প্রাইভেট লিমিটেড কে ২০ লাখ টাকা দিতে নির্দেশ দেন।

প্রসিকিউশনের মতে, ৪২ বছর বয়সী ভার্মা, শিবানী অরোরা হিসাবে ছদ্মবেশ ধারণ করেন এবং ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর একটি দোকান থেকে আনুমানিক ১৭.৫০ লাখ টাকার জুয়েলারি ক্রয় করেন। কিন্তু তিনি তখন জাল চেকের ব্যবহার করেন।

এটা স্পষ্ট হয় যে, আসামি (ভার্মা) শুধুমাত্র একজন নিয়োগকর্তার স্বার্থের বিরুদ্ধে অভিনয় করেননি বরং তিনি ১৭.৫০ লাখ টাকার ক্ষতি করেছেন। তাই আসামি অবশ্যই শাস্তি পাবার যোগ্য। আদালতের এই আদেশ বুধবার থেকে কার্যকর করা হয়েছে।

তবে আপাতত ভার্মার নিকট এক মাসের সময় রয়েছে। তিনি এর মাঝে আপিল করতে পারবেন। তবে আপাতত ২০,০০০ টাকার মুচলেকা প্রদান করতে হবে ইন্দু ভার্মার।–সুত্র: ইন্ডিয়া টিভি নিউজ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত