লিভটুগেদারেই ভেঙে গেল সারিকার বিয়ে

বিনোদন ডেস্ক : বিয়ে করছেন অভিনেত্রী সারিকা এমন কথা শোনা গেলেও শেষ পর্যন্ত আর বিয়ে হলো না। লিভটুগেদারের কারণেই বিয়ে ভেঙে যায় সারিকার। অবশ্য সারিকার পরিবারও বিয়ে ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সারিকা তার সাথে একসময় চুটিয়ে লিভটুগেদার করেছেন। কিন্তু পেছনের কথা পেছনেই থেকে যায়। বুঝতে পারেননি মাহিমের প্রতারণা।





মাহফুজ ও নিরবের সাথে সারিকার রোমাঞ্চের খবর অনেকেরই জানা ছিল। এরপর যুক্ত হয় মাহিম করিম সুমিত। তার সাথে সারিকার বিয়ের কথা ছিল। যার সাথে ভালোবাসার পথ চলতে সারিকা এখন রিহ্যাবের বাসিন্দা। পেশায় ব্যবসায়ী পরিচয় দিলেও মাহিমের নামে কোন ট্রেড লাইসেন্সও খুঁজে পাওয়া দুরূহ বলে তার ঘনিষ্ঠজনরা জানান।





৪ এপ্রিল সারিকার আকদ হবারও কথা ছিল। কিন্তু কোন কিছুই শেষ পর্যন্ত হয়নি। খবর নিয়ে জানা গেছে সারিকার বিয়ে ভেঙে গেছে।





কারণ মাহিম করিম নামে যে ছেলের সঙ্গে সারিকার বিয়ে হবার কথা ছিল তিনি একজন প্রতারক এবং মাদকাসক্ত। এ খবর জানতে পেরে সারিকার পরিবার বিয়ে না দেয়ার সিদ্বান্ত নেয়।





মাহিম ছিল সারিকার ইয়াবা সেবনের পার্টনার। দুজন একসঙ্গে নেশা করতেন। আর নেশা করতে গিয়েই বন্ধুত্ব, প্রেম এবং লিভটুগেদার।





এদিকে সারিকাকে দীর্ঘদিন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রেখেও কোন উন্নতি হয়নি। মাহিমের কারণে সারিকার পরিবার ঢাকার বাইরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তিও করান। সারিকা সেখানেই আছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার