আয়ে এগিয়ে অ্যাপলের অ্যাপ স্টোর

অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের অ্যাপ স্টোরের আয় বেড়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য তৈরি মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনস (অ্যাপস) কেনাবেচার অনলাইন দোকান গুগল প্লের চেয়ে এগিয়ে আছে অ্যাপলের অ্যাপ স্টোর। সম্প্রতি এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে অ্যাপ গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি।

প্রকাশিত তথ্যে জানা গেছে, বিভিন্ন অ্যাপ নামানোর মাধ্যমে আয়ের দিক দিয়ে গুগল প্লে স্টোর থেকে প্রায় ৮৫ শতাংশ বেশি আয় করছে অ্যাপ স্টোর। এ তুলনায় গুগল প্লে সারা বিশ্বের ডাউনলোডের মাধ্যমে আয়ের পরিমাণ ৪৫ ভাগ।

অ্যাপলের আয়ের বড় একটি অংশ আসছে চীন, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশ থেকে। গত জানুয়ারিতে অ্যাপল চীনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান চায়না মোবাইলের সঙ্গে আইফোন নিয়ে বিশেষ একটি চুক্তি করে। চীনের প্রায় ৭০ কোটি গ্রাহক রয়েছে চায়না মোবাইলের। শুধু গত ফেব্রুয়ারি মাসেই চীনে আইফোনের গ্রাহক বেড়েছে প্রায় ১০ লাখ। এসব কারণেই বেড়েছে অ্যাপ স্টোরের আয়। অন্যদিকে গুগল প্লে স্টোরের আয়ের বড় একটি অংশ আসে মেক্সিকো, তুরস্ক, ব্রাজিল, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ থেকে। অ্যান্ড্রয়েডের অ্যাপ কেনার হার কম হওয়ার পেছনে অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে ম্যালওয়্যার কিংবা ভাইরাসকে। সম্প্রতি এ বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, প্রায় ৪২ শতাংশ অ্যান্ড্রয়েড অ্যাপেই ম্যালওয়্যার রয়েছে। সে তুলনায় অ্যাপ স্টোরের অ্যাপ অনেক নিরাপদ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার