,

প্রাথমিকের বৃত্তির ফল ১৯ এপ্রিল

edu-sm20160413191450প্রাথমিক সমাপনী‌ উত্তীর্ণদের বৃত্তির ফল আগামী ১৯ এপ্রিল ঘোষণা করা হবে। এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বেড়েছে বলে জা‌নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।

১৯ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবেন।

আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য আলাদা পরীক্ষা নেওয়া হতো। ২০১০ সাল থেকে সমাপনী পরীক্ষা চালুর পর এ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই উপজেলাভিত্তিক বৃত্তি দেওয়া হচ্ছে।‍

গত ৩১ ডিসেম্বর চলতি বছরের প্রাথমিক সমাপনীর ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৯৮ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৭৫ হাজার ৯৮০ জন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, এতোদিন ৫৫ হাজার শিক্ষার্থীকে প্রাথমিকে বৃত্তি দেওয়া হলেও এবার ৮২ হাজার ৫০০ জনকে এ বৃত্তি দেওয়া হবে।

এতোদিন ২২ হাজার ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) এবং ৩৩ হাজার সাধারণ বৃত্তি পেলেও এবার ৩৩ হাজার জনকে ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

বৃত্তি প্রাপ্তদের সংখ্যার পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও এবার থেকে বেড়েছে। আগে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের মাসে ২০০ টাকা করে দেওয়া হলেও এবার থেকে ৩০০ টাকা এবং  সাধারণ বৃত্তি প্রাপ্তদের মাসে দেড়শ’ টাকার পরিবর্তে ২২৫ টাকা করে দেওয়া হবে।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তির টাকা পান। বৃত্তির সংখ্যা ও বর্ধিত অর্থ বিতরণে প্রাথমিকের বৃত্তি নীতিমালাও সংশোধন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে