শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক গেম খেলছেন ৩৭.৫ কোটি মানুষ!

ক্যান্ডি ক্রাশ সাগা কিংবা ক্রিমিনাল কেসের মতো গেমগুলো খেলা কিছুতেই বন্ধ করতে পারছেন না? চিন্তার কোনো কারণ নেই শুধু আপনি একা নন; আপনার মতো অসংখ্য মানুষ এই গেমগুলো খেলছেন। গত মার্চ মাসে অনুষ্ঠিত ফেসবুকের গেমস ডেভেলপার সম্মেলনে গেম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। প্রায় ১৩০ কোটি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের এই সাইটে প্রতি মাসে অন্তত একটি করে ফেসবুক গেম খেলেন এমন মানুষের সংখ্যা কম নয়। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকে প্রতি মাসের হিসাব ধরলে দেখা যাবে সক্রিয় গেম খেলোয়াড়ের সংখ্যা সাড়ে ৩৭ কোটি।

বন্ধুরা ফেসবুকে গেম খেলছে আর সেই আপনার ফেসবুকে গেম খেলার আমন্ত্রণ বা রেফারেল আসছে? আপনার বিরক্ত হওয়া স্বাভাবিক। প্রতিদিন সাড়ে ৭৩ কোটি গেম রেফারেল পৌঁছে যাচ্ছে গেমারের বন্ধুদের কাছে। ফেসবুক জানিয়েছে, তাঁরা ২০১৩ সালের নভেম্বর মাসে একটি জরিপ করে এ তথ্য পেয়েছে আর এ তথ্যটি যে গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে যথেষ্ট আকর্ষণীয়। 

ফেসবুকের তথ্য অনুযায়ী, বর্তমানে ফেসবুকের জনপ্রিয় গেমের তালিকায় রয়েছে ক্যান্ডি ক্রাশ সাগা, ফার্ম হিরোস সাগা, পেট রেসকিউ সাগা।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা