বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের জন্য বাংলা ভাষায় সেবা দেবে সৌদি শ্রম মন্ত্রনালয়

1-(1)নিউজ ডেস্ক : সৌদি শ্রম মন্ত্রনালয়ের সেবার মান উন্নত করতে নতুন একটি হেল্প লাইন সার্ভিস চালু করা হয়েছে। শ্রমিকরা নিজেদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের পরামর্শ, শ্রম আইন অনুযায়ী অধিকার ও অধিকার আদায়ের নিয়মাবলী সম্পর্কে ধারনা, মালিক/কফিলের সাথে বনিবনা না হলে করনীয়, শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিকের বেতনের পাশাপাশি কি-কি সুযোগ সুবিধা রয়েছে (শ্রমিকের হক), নারী শ্রমিকদের জন্যও কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও তার সমাধান চেয়ে কল করার সুযোগ রয়েছে। এক কথায়, যে কোন সমস্যার সমাধান চেয়ে কল করুন ১৯৯১১ – এইনাম্বারে।

আলাদা ভাষা-ভাষী মানুষের কথা মাথায় রেখে ৯টি ভাষায় সেবা দেয়া হচ্ছে। সেগুলি হলো বাংলা,আরবী, ইংরেজী, উর্দু, হিন্দী, তামিল, তাগালো, আমহারিক এবং মালায়ালাম। পরিষেবা কেন্দ্রটি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।

উল্লেখ্য, মোক্তব আল আমেলে যে কোন অভিযোগ করার আগে অবশ্যই ১৯৯১১ নাম্বারে কল করে অ্যাপয়েনমেন্ট নিয়ে নিন, অন্যথায় অভিযোগ’তো দুরের কথা – আপনাকে মোক্তব আল আমেলের গেইট থেকেই ফিরে আসতে হবে।

এ জাতীয় আরও খবর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল