,

আইপিএল থেকে দেশে ফিরে আসতে হবে সাকিব-মুস্তাফিজকে !

Capture-4আজ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আসরে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তবে এবারে আইপিএল মনে হয় পুরোটা শেষ করা হবে না এই দুই টাইগারের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যে তেমনটাই মনে হচ্ছে।দেশের ইংরেজি পত্রিকা ডেইলি স্টারকে পাপন  জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে আগ্রহী। আর সেটা তারা চায় মে মাসে। আর যদি দুইয়ে দুইয়ে চার মিলে যায়, তাহলে আইপিএল শেষ না করেই দেশে ফিরতে হবে সাকিব ও মুস্তাফিজকে।বোর্ড এখন অবধি ওয়েস্ট ইন্ডিজের দেয়া প্রস্তাবে ইতিবাচক মনোভাব প্রকাশ করছে। শুধু চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বোর্ড রোববার কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবে। সভাপতি বলেন, ‘বোর্ডে রোববার আমার ব্যাপারটা নিয়ে আলোচনা করবো।যদি সিরিজ হয়, সেক্ষেতেও আমাদের সাকিব আর মুস্তাফিজকে আইপিএল থেকে ফিরে আনতে হবে। আর যদি ওরা (ওয়েস্ট ইন্ডিজ) আইপিএলের পর সিরিজ চায় তাহলে আমাদের নতুন কোন স্লট চিন্তা করতে হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে