,

বাংলাদেশে খেলতে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তাব

5স্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপ জেতার রেশ এখনও শেষ হয়নি ওয়েস্ট ইন্ডিজের। এরই মধ্যে বিসিবি বরাবর বাংলাদেশে খেলার প্রস্তাব দিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। আগামী দুই মাসের মধ্যে যেকোনো সময়ে বাংলাদেশে টেস্ট দল পাঠাতে আগ্রহী তারা। সফরে তারা একটি টেস্ট ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে একটি প্রস্তাব পেয়েছি। ওরা একটি টেস্ট আয়োজনের প্রস্তাব দিয়েছে। আমরা টেস্টের পাশাপাশি অন্য ফরম্যাটের ম্যাচও খেলতে চাই। সাম্প্রতিক সময়ে আমরা অনেক টি২০ ম্যাচ খেলেছি।এখন আমরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ মনযোগ দেব’।

বোর্ড সভাপতি আরও বলেন, ‘চাইলেই তো হুট-হাট করে সিরিজ আয়োজন করতে পারি না। অনেক কিছু বিবেচনায় আনতে হয়। আমরা যদি সিরিজটি আয়োজন করি তাহলে আইপিএল থেকে সাকিব ও মুস্তাফিজকে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত যদি আইপেএলের পর আয়োজন করি তাহলে কবে ফাঁকা স্লট আছে সেটাও দেখতে হবে।’

আগামী আগষ্টে প্রথমবারের মতো একমাত্র টেস্ট ম্যাচ খেলতে ভারত যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে ওয়েস্ট ইন্ডিজ আসলে খারাপ না। বিশেষ করে একমাত্র টেস্টও যদি হয়। সে ক্ষেত্রে ভারত সফরের আগে নিজেদের ঝালাই করে নিতে পারবে মুশফিক শিবির। আর সে কারণে বিসিবি উইন্ডিজ ক্রিকেট বোর্ডের এই প্রস্তাব গুরুত্বসহকারেই দেখছে।

তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা করে হোম সিরিজ ঠিক করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে