,

মালয়েশিয়ায় অভিযানে শতাধিক বাংলাদেশি আটক

Malaysiaনিউজ ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে শতাধিক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। এসময় মালয়েশিয়া পুলিশ অন্তত তিন শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করে।

শুক্রবার (১ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত বাংলাদেশিদের মধ্যে তাৎক্ষণিকভাবে মাত্র চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- লক্ষ্মীপুরের রাজীব, কক্সবাজারের জাহিদ হাসান, ময়মনসিংহের আবদুল আউয়াল ও চট্টগ্রামের রানা।

খোঁজ নিয়ে জানা যায়, কুয়ালালামপুরস্থ বুকিত বিন্তানের সবচেয়ে বড় ইলেকট্রনিক মার্কেট প্লাজা ল আত, সুঙ্গাই ওয়ান, টাইমস স্কয়ার এলাকায় অবৈধ অভিবাসীদের আটক করতে বড় ধরনের অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের অসংখ্য নাগরিককে আটক করা হয়। আটক অভিবাসীদের মধ্যে অনেক নারীও রয়েছে।

সূত্র জানায়, অভিযানকালে প্রথমে পুলিশ লয়াত প্লাজার গেট বন্ধ করে দেয়। প্রথম তলা থেকে শুরু করে ৪র্থ তলা পর্যন্ত অভিযান চালায় পুলিশ। এসময় বিদেশি নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, এর আগে একাধিকবার লয়াত প্লাজায় পুলিশি অভিযান চললেও ২০০৮ সালের পর মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের এটিই সবচেয়ে বড় অভিযান বলে ধারণা করা হচ্ছে। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে