কসবায় ভূমি সেবা সপ্তাহ পালিত
নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া কসবায় শনিবার ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। সকালে এক র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন সরকার, মোঃ জহিরুল হক খান ও সাংবাদিক খ.ম হারুনুর রশিদ ঢালী।
সভায় বক্তাগন সপ্তাহব্যাপী ভূমি মালিকদের বিভিন্ন ভাবে সেবা প্রদান সহ নিয়মিত ভাবে সরকারি ভূমি উন্নয়ন কর পরিশোধে জনসচেতনতা গড়ে তোলার আহবান জানান।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











