শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ চৈত্রসংক্রান্তি, কাল বর্ষবরণ

আজ বিদায় নিচ্ছে বাংলা ১৪২০, কাল শুরু হচ্ছে নতুন বছর ১৪২১। পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে আয়োজনের যেন শেষ নেই। আজ বছরের শেষ দিন চৈত্রসংক্রান্তির আয়োজন করেছে সুরের ধারা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান শুরু হবে আজ সন্ধ্যা ছয়টায়। কাল ভোর সাড়ে পাঁচটায় একই স্থানে হবে ‘সহস্র কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠান। এই দুটি আয়োজনই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

ঋষিজের আয়োজনে বর্ষবরণ উৎসব হবে ভাসানী সড়কে (শিশুপার্কের সামনে) নারকেলবীথি চত্বরে। অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে সাতটায়। সরাসরি সম্প্রচার করবে

চ্যানেল আই।

ধানমন্ডির রবীন্দ্রসরোবরে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে ভোর ছয়টায়। আয়োজন করেছে ধানমন্ডি ক্লাব লিমিটেড। সরাসরি সম্প্রচার করবে এসএ টিভি।

কাল সকাল পৌনে সাতটায় ধানমন্ডি ২/এ নম্বর সড়কে রাইফেলস স্কয়ারের বিপরীতে লেকের ধারে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মীনাবাজার। এই আয়োজন সরাসরি দেখাবে একুশে টিভি।

বারিধারার লেকসাইড রাজউক পার্কে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করেছে বারিধারা সোসাইটি। অনুষ্ঠান শুরু হবে সকাল আটটায়। সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।

চট্টগ্রামে দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে আজ। চট্টগ্রাম ডিসি হিলে তা আয়োজন করেছে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ। আজ চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে চারটায়। কাল বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে ভোর ছয়টায়। দুটি আয়োজনই সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টিভি।

পাবনার এডওয়ার্ড কলেজ মাঠে ‘রুচি বৈশাখী কনসার্ট’ শুরু হবে সকাল পৌনে নয়টায়। সরাসরি সম্প্রচার করবে এনটিভি।

খুলনায় নগর সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান আয়োজন করেছে শহীদ হাদিস পার্কে। বগুড়ায় ‘দিনবদলের মঞ্চ’র আয়োজনে দুই দিনব্যাপী বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান হবে।

সিলেটে হবে সুবিদ বাজারের ব্লু বার্ড স্কুলে। ময়মনিসংহ সেবা নিকেতনের আয়োজনে টাউন হল (মুক্তমঞ্চ) শহীদ মিনারে আজ থেকে তিন দিনব্যাপী নববর্ষ বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ঢাকার বাইরের বর্ষবরণের এই অনুষ্ঠানগুলোর পৃষ্ঠপোষক বাংলালিংক।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা