,

রাবির তিন ছাত্রলীগ নেতাকে আজীবন বহিষ্কার

RU20160330050123রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীসহ দুই কর্মচারীকে মারধরের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বহিষ্কার হওয়া ছাত্রলীগ নেতারা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিবিএর শিক্ষার্থী ও ছাত্রলীগের অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন (শিক্ষাবর্ষ ২০০৭-০৮), ফিশারিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও বর্তমান কমিটির সহ-সভাপতি তন্ময় আনন্দ অভি (শিক্ষাবর্ষ ২০০৭-৮) এবং একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও শহীদ হবিবুর রহমান হলের বর্তমান কমিটির সভাপতি মামুন-অর-রশিদ (শিক্ষাবর্ষ ২০০৯-১০)।

২০১৪ সালের ২৮ আগস্ট চাঁদা দিতে স্বীকৃতি জানানোয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে উপাচার্য দফতরের অপেক্ষমাণ কক্ষে মেরে মাথা ফাটিয়ে দেয় ছাত্রলীগের ওই তিন নেতা। ওই দিন ছাত্রলীগের হাতে মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয়ের আরও দুই কর্মচারী। এ ঘটনায় তুহিনকে ওই দিনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় কমিটি। এর দুই দিন পর উপাচার্য নিজস্ব ক্ষমতাবলে তাদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের তথ্য নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ‘শৃঙ্খলা কমিটির সুপারিশের পরই তা মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেটে তোলা হয়। এরপর তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে