পকেটমার কিভাবে পকেট কাটে/মারে তা শুনুন তার মূখে, সতর্ক থাকুন চলার পথে।
Magistrates, All Airports of Bangladesh :
পকেটমার কিভাবে পকেট কাটে/মারে তা শুনুন তার মূখে,শতর্ক থাকুন চলার পথে।কৌশলগুলো ভালো ভাবে দেখুন আপনার সাথে ঘটনা ঘটার আগে শতর্ক থাকুন।ঘটনাটির বনর্নাটি পাওয়া যায় নিয়মিত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম পেজবুকে ফেইজে ম্যাজি:এয়ারপোর্ট,এটি এখন বিদেশ গামী যাত্রীদের কাছে আস্থার বাজন হয়ে উঠেছে।আর এমন এক আসামির মূখের বনর্না পেইজটিতে প্রকাশ পায়…বিষয়টি আসলে একটি শতর্ক বার্তা বলা যেতে পারেে।
এ তো দেখি আমাত্তেও এক ডিগ্রি উপ্রে…
– পকেট কাটো কেন?
– একদম মিছা কথা স্যার। কাটিনা, মারি..
– ও আচ্ছা.. তো কেমনে মারো?
– এই যে ধরেন, ভীড়ের মধ্যে এক হাতের কনুই দিয়ে বুকে হালকা আঘাত করি, অন্য হাতে কাম সারি.. আঘাতের কারণে কাম টের পায় না (দ্বিতীয় ছবি)

– সাইড পকেট থেকে কিভাবে নাও?
– একহাতে পকেটের নীচ থেকে উপরে ঠেলা দেই… অন্য হাতে কাম সারি (তৃতীয় ছবি)
– দৈনিক কত ইনকাম হয়?
– ৪/৫ শ টাকা হলেই মাল খাইয়া পড়ে থাকি
– মাল? কি মাল খাও? গাঁজা নাকি ইয়াবা?
– ধুর..স্যার, ঐগুলান বাজে জিনিষ.. হিরোইন টানি
– ছয় মাস জেলে থাকতে পারবা?
– এত জিনিষ শিখাইলাম স্যার, বখশিষটা?











